মেট্রোরেলের পড়ে যাওয়া দুটি বিয়ারিং প্যাডই ছিল ত্রুটিপূর্ণ: তদন্ত কমিটি
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডই ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছে তদন্ত কমিটি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্ত কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তদন্ত কমিটি জানায়, খুলে পড়া দুটি বিয়ারিং প্যাডের ৮ থেকে ১০টি প্যারামিটারের মধ্যে অন্তত দুটি প্যারামিটারের মান আশানুরূপ ছিল না। তবে শুধু এই তথ্যের ভিত্তিতে মেট্রোরেলের সব বিয়ারিং প্যাড ভালো বা খারাপ, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।