মূর্তি ভাঙচুর করা হিন্দু লোকটি গোপালগঞ্জের নাগরিক
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে মন্দিরের মূর্তি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জিত বিশ্বাস (৪৫) ভারতীয় নয়, বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে ফরিদপুর জেলা পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে। এর আগে গত সোমবার জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সঞ্জিত ভারতের পশ্চিবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা।
প্রসঙ্গত, দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিত বিশ্বাসকে গত রোববার রাত ৮টার দিকে আটক করে জিডির ভিত্তিতে সন্দেহজনক ধারায় (১৫১) গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।