মুসলিম যুবককে 'বাংলাদেশি' বলে মারধর, হিন্দুত্ববাদী সেøাগান বলানোর অভিযোগ
আল ইহসান ডেস্ক:
পশ্চিমবঙ্গের এক মুসলমান যুবককে ওড়িশা রাজ্যের একটি গ্রামে মারধর করে হিন্দুত্ববাদী সেøাগান বলতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাহুল ইসলাম নামের ওই যুবক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা।
অভিযোগ, ওড়িশার গঞ্জাম জেলার একটি গ্রামে কিছু হিন্দুত্ববাদী তার পরিচয়পত্র যাচাই করে এবং তা দেখানোর পরে তারা সেগুলি ভুয়া বলে অভিহিত করে এবং তিনি একজন 'বাংলাদেশি' এবং 'রোহিঙ্গা' এই কথাও বলা হয়।
এরপরেই তাকে মারধর করে হিন্দুত্ববাদী সেøাগান 'জয় শ্রীরাম' এবং 'ভারতমাতা কি জয়' বলানো হয়।
ঘটনাটি জানিয়ে ওড়িশা পুলিশ, জাতীয় সংখ্যালঘু কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ই-মেইল করেছে পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠন।
এর আগে ভারতের নানা রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের পরিচয় যাচাইয়ের নাম করে মুসলমানদেরকে যেভাবে আটক রাখা হচ্ছিল, এবার ওড়িশা রাজ্যেও তা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে পরিযায়ী শ্রমিকদের সংগঠনগুলি।
তারা বলছে, গত দিন দশেকে অন্তত তিনশ জন পরিযায়ী শ্রমিক এবং ফেরিওয়ালাকে আটক করে রাখা হয়েছিল। কাউকে তিনদিন, কাউকে পাঁচদিন পর্যন্ত আটক রাখা হচ্ছে বলে অভিযোগ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।