মুসলিম বৃদ্ধকে জোর করে বলানো হলো ‘শ্রীরাম’, দাড়িতে আগুন
আল ইহসান ডেস্ক:
ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পাল জেলার গঙ্গাবতি শহরে উগ্র হিন্দুত্ববাদীরা ৬৫ বছর বয়সী এক মুসলিম বৃদ্ধের দাড়ি পুড়িয়ে দিয়েছে। একই সাথে উগ্রবাদীরা ভুক্তভোগী মুসলিম বৃদ্ধকে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ওই মুসলিম বৃদ্ধ একটি এফআইআর দায়ের করেন।
হোসেন সাব নামে ভুক্তভোগী ওই বৃদ্ধ গঙ্গাবতীতে একটি ছোট বাড়িতে থাকেন। দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি কপ্পাল এবং বিজয়নগরের মতো জায়গায় ভিক্ষা করেন।
২৫ নভেম্বর রাতে হোসেন সাব হোসাপেটে থেকে গঙ্গাবতিতে ফিরেছিলেন। তিনি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় দুই হিন্দুত্ববাদী মোটরসাইকেলে করে এসে তাকে মোটরসাইকেলে এগিয়ে দেয়ার প্রস্তাব দেয়। মোটরসাইকেলে যাত্রা শুরু হলে তারা দুজন হোসেন উক্ত মুসলিম সাবকে লাঞ্ছিত করতে শুরু করে এবং তাকে গালিগালাজ করে।
তারা তার দাড়ি পুড়িয়ে দেয় এবং তাকে ‘জয় শ্রী রাম’ সেøাগান দিতে বাধ্য করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে।
হোসেন সাব বলেন, দু’জন পাম্পানগর এলাকার কাছে নিয়ে আমাকে গালিগালাজ করতে শুরু করে এবং বাইক থেকে ধাক্কা দেয়। আমি অনুনয় করেছিলাম যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না এবং বাড়ি ফিরে যেতে চাই। তারা আমাকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে এবং তা করার পরেও তারা আমাকে লাঞ্ছিত করা বন্ধ করেনি।
তিনি বলেন, হামলাকারীরা একটি কাঁচের বোতল ভেঙে ফেলে এবং কাঁচের ধারাল টুকরো দিয়ে আমার দাড়ি কেটে ফেলার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে তাদের একজন আমার দাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার চিৎকার শুনে কয়েকজন রাখাল টের পেয়ে যায়। এর আগ পর্যন্ত তারা আমাকে মারধর করতে থাকে বলে আমি ভেবেছিলাম আমাকে মেরে ফেলা হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।