মুসলিম বিশ্বে ঐক্যের সংকটে গাজায় অমানবিক নির্যাতন -পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বের মুসলিম দেশগুলো আরও ঐক্যবদ্ধ থাকলে গাজায় ফিলিস্তিনি ও মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতন রুখে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল জুমুয়াবার সকালে গাজীপুরে আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র (আইইউটি) ৩৬তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গাজায় যা চলছে, তা সহ্য করার মতো নয়। মিয়ানমারেও রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন চলছে। তাদের নিজ দেশ থেকে বিতাড়িত করা হে য়ছে। শুধু মুসলিম উম্মাহর ঐক্যের সংকটে এসব নির্যাতনের ঘটনা ঘটছে। সেজন্য চলমান সংঘাত বন্ধ ও সংঘাতমুক্ত বিশ্ব গড়তে জনমত তৈরিতে তরুণদের এগিয়ে আসতে হবে।
প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতাকে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানোর আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যেহেতু আমরা আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলি। তাই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত সুযোগ-সুবিধাকে কাজে লাগাতে হবে। আমি নিশ্চিত যে আপনারা এখান থেকে যে শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়েছেন তা দিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।