এবার ঈদেও কেন কমলো না সড়ক দুর্ঘটনা?
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
প্রতি বছরের দুই ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যায় লাখ লাখ মানুষ। এ সময় সড়কে অতিরিক্ত গাড়ির চাপ থাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যায় কয়েকগুণ। এবারও ঈদুল আযহার আগে মহাসড়কে দুর্ঘটনা কমাতে ও শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলো। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে মহাসড়কে বসানো হয় স্পিডগান। এছাড়া প্রবেশমুখগুলোতে ছিল অস্থায়ী হেল্প ক্যাম্প ও হাজার হাজার চেক পোস্ট। এত নিরাপত্তার পরও এবার বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। আর তাই উঠছে নানান প্রশ্ন।
যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়ক-মহাসড়কের অবকাঠামো উন্নয়ন করলে হবে না, সরকারকে একইসঙ্গে কৌশলগত পরিবহন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। না হলে সড়কে শৃঙ্খলা আসবে না।
যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, এবার ঈদুল আযহার আগে ও পরে ১৫ দিনে দেশের সড়ক-মহাসড়কে ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত এবং এক হাজার ৮৪০ জন আহত হয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় দুর্ঘটনা বাড়ে ১১.৫৫ শতাংশ। আর প্রাণহানি বেড়েছে দেড় গুণের বেশি। আহতের সংখ্যা গত বছরের তুলনায় এ বছর প্রায় সাড়ে তিন গুণ।
এ প্রসঙ্গে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, প্রতি বছরই রাস্তায় লাখ লাখ গাড়ি বাড়ছে। বিশেষ করে ছোট ছোট যানবাহনের সংখ্যা বাড়ছে। এর ফলে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। সরকার কৌশলগত পরিবহন পরিকল্পনা বাস্তবায়নে উদাসীন। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হলেও কেন সড়ক দুর্ঘটনা কমছে না? সরকারিভাবে তার অডিট হওয়া দরকার। সড়ক নিরাপত্তায় কোনও গবেষণা নেই। সড়ক দুর্ঘটনায় প্রকৃত দায়ী ব্যক্তি চিহ্নিত হচ্ছে না। সড়কে ত্রুটির জন্য কোনও প্রকৌশলী জবাবদিহি করছে না। তদন্ত দুর্বলতা, আইনের দীর্ঘসূত্রতার কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতরা আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে সরকারের সদিচ্ছা থাকার পরও সড়ক দুর্ঘটনা কমছে না।
এ প্রসঙ্গে যোগাযোগ বিশেষজ্ঞ ও বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে হলে কয়েকটি বিষয়ের ওপর জোর দিতে হবে। সরকার যে গাড়ি গতিসীমা নির্ধারণ করেছে সেটি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ত্রুটিপূর্ণ রাস্তা মেরামত ও ক্রটিপূর্ণ যানবাহন সরাতে হবে।
একই বিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সরকার সড়ক-মহাসড়কের অবকাঠামো উন্নয়ন করছে ঠিকই, কিন্তু পরিবহন সেক্টরে যারা কাজ করছেন সেই চালক-হেলাপারদের বেতন-বাতা ও কর্ম ঘণ্টার দিকে তেমন কোনও মনোযোগ নেই। সবকিছু একটি সুনির্দিষ্ট নীতিমালা মধ্যে নিয়ে আসতে হবে। সড়ক-মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করতে হবে। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করারও আহ্বান জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












