মুসলিম-বিদ্বেষী শুভেন্দুকে অভিনন্দন জানালো ‘নিষিদ্ধ’ আ.লীগ!
হিন্দুত্ববাদী ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু। আর এই শপথ গ্রহণের পরপরই তাকে অভিনন্দন জানিয়ে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ।
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দলটি বর্তমানে সব ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মকা-ে নিষিদ্ধ থাকলেও, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব জানান দিতেই এই অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে আওয়ামী লীগ কোণঠাসা এবং নিষিদ্ধ, সেখানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর সাথে এমন সখ্যতা গড়ার চেষ্টা ভিন্ন তাৎপর্য বহন করছে। অনেকে মনে করছেন, দিল্লী ও কলকাতার নতুন রাজনৈতিক মেরুকরণের সাথে তাল মিলিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের একটি হাস্যকর ও ব্যর্থ কৌশল হতে পারে এই অভিনন্দন বার্তা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।