বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৬ দিনব্যাপী আয়োজিত বিশেষ তালিমী মাহফিলের প্রথম দিনে আজিমুশান নছীহত মুবারক:

মুসলমানদের ঈমানী কুওওয়াত প্রকাশিত হলে কাফির মুশরিকরা টিকতে পারবে না

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, রাত ১১:৫৩
মুসলমানদের ঈমানী কুওওয়াত প্রকাশিত হলে কাফির মুশরিকরা টিকতে পারবে না
আল ইহসান ডেস্ক:
গত ইয়াওমুস সাবত হতে আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৬ দিনব্যাপী আয়োজিত হচ্ছে সারাদেশের মসজিদ মাদরাসার আমিল ও আনজুমান দায়িত্বশীলদের জন্য বিশেষ তালিমী মাহফিল। সকাল সাড়ে ১০টা হতে শুরু হয়ে বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মুসলমানদের ঈমানী কুওওয়াত প্রকাশিত হলে কাফির মুশরিকরা টিকতে পারবে না। তারা কোন ষড়যন্ত্র করে কখনোই সফল হতে পারবে না। সেজন্য কাফির মুশরিকরা সম্মিলিতভাবে চেষ্টা করে আসতেছে কিভাবে মুসলমানদের ঈমানী কুওওয়াত বের করে দেয়া যায়। তারা জানে মুসলমানদের ঈমানী কুওওয়াত হলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি। সে জন্য উনার থেকে সরিয়ে দেয়ার জন্য কাফির মুশরিকরা সব রকমের ষড়যন্ত্র অপচেষ্টা করতে থাকে। তারা জানে উনার মুহব্বত মুবারক যার মধ্যে যত বেশী থাকবে, সে ততবেশী ঈমানী কুওওয়াতের অধিকারী হবে। তখন মুসলমানদের দ্বারা হারাম নাজায়েজ কাজ করানো কখনো সম্ভব হবে না।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি আরো বলেন, হক্কানী রব্বানী মুরশিদে কামিল উনার নিকট বায়াত গ্রহণ করে, সোহবত ইখতিয়ার করে, যিকির আযকার করে ঈমানী কুওওয়াত বৃদ্ধি করতে হবে। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক সহজেই হাসিল করা সম্ভব হবে। যখন উনার মুহব্বত মুবারক হাসিল করা হবে, তখন দ্বীনি কাজগুলো আনজাম দেয়া যাবে। সম্মানিত সুন্নত মুবারক প্রচার প্রসার করা সম্ভব হবে। সুন্নত মুবারক আমল করতে তখন লজ্জাবোধ হবে না। ঈমানী কুওওয়াত প্রবল হলে নফসকে নিয়ন্ত্রণ করে নেক কাজ করা সহজ হবে।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কোন লোক যদি হক্কানী রব্বানী মুরশিদে কামিল উনার নিকট বায়াত মুবারক গ্রহণ না করে তাহলে সে কোনদিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত কুরবত মুহব্বত মুবারক হাসিল করতে পারবে না। তার দ্বারা কখনোই নেক কাজ করা সম্ভব হবে না। সেজন্য বায়াত মুবারক গ্রহণ করে যিকির ফিকির করে, ছোহবত মুবারক ইখতিয়ার করে নিসবত মুবারক হাসিল করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ছোহবত মুবারক হাসিল করার গুরুত্¦ অপরিসীম। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের এত ফযীলত মুবারক উনার মূলই হচ্ছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র ছোহবত মুবারক। সে জন্য তরতীব মুতাবিক সোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি আল্লাহওয়ালা উনাদের সোহবত মুবারক লাযেম করে নেয়ার জন্য এবং উনাদের ছোহবত মুবারক হতে দূরে সওে না যাবার জন্য নির্দেশ মুবারক দান করেছেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, হায়াতে থাকতেই মুহব্বত মারিফত নিসবত কুরবত ছোহবত মুবারক হাসিল করতে হবে। সে জন্য ইলমে তাসাউফ হাসিল করা প্রত্যেকের জন্য ফরজে আইন। প্রত্যেক সালিক সালিকার জন্য ফরজ হলো, প্রতিদিন বাদ ইশা ও বাদ ফজর কমপক্ষে ২০০ বার দরুদ শরীফ আদায় করতে হবে। পাছ আনফাছ জারী করতে হবে। কমপক্ষে ১ ঘন্টা সবকের যিকির অবশ্যই করতে হবে। পবিত্র যিকির আযকার ছোহবত মুবারক ইখতিয়ার ঠিক রেখে রছম রেওয়াজ কাজ না করে হাকিকিভাবে কাজগুলো আনজাম দিতে হবে। সারাদেশ হতে আগত সকলকে প্রতিদিনের তালিম মনোযোগ দিয়ে গ্রহণ করার জন্য নির্দেশনা মুবারক দান করে সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি আজিমুশ্বান নছীহত মুবারক সমাপ্ত করেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইরানে মার্কিন হামলায় উপসাগরীয় দেশগুলোর সহায়তার প্রমাণ আছে’ আল ইহসান ডেস্ক: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সরাসরি সহযোগিতা করেছে-এমন সুন… ১৭ ঘণ্টা আগে ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির ১৭ ঘণ্টা আগে কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা! ১৭ ঘণ্টা আগে সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু… ১৭ ঘণ্টা আগে প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ… ১৮ ঘণ্টা আগে বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা! ১৮ ঘণ্টা আগে পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়… ১৮ ঘণ্টা আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার ১৮ ঘণ্টা আগে অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম… ১৮ ঘণ্টা আগে বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে… ১৮ ঘণ্টা আগে ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে… ১৮ ঘণ্টা আগে ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’ ১৮ ঘণ্টা আগে