সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৩০)

কামিল শায়েখ উনার প্রতি সর্বক্ষেত্রে বিশুদ্ধ আক্বীদা ও হুসনে যন পোষণ করা মুরীদের জন্য কামিয়াবী হাছিলের কারণ
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, বিকাল ৩:২৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৫
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (৩০)

উল্লেখ্য, পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ব্যতীত কেউ কোনদিন মহান আল্লাহ পাক উনার মাহবুব হতে পারেনি। যার পরীক্ষা-নিরীক্ষা যতবেশী, তিনি ততবেশী মহান আল্লাহ পাক উনার প্রিয়। তাই মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনিও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তিনি ছিলেন তদানিন্তন সময়ের শ্রেষ্ঠ আলেম। তারপরেও হযরত শায়েখ উনার আদেশ যথাযথ তামিল করতে তার স্বভাব বিরোধী এবং শরীয়ত বহির্ভূত হারাম কার্যকলাপ সম্পাদন করতে রাজী হয়েছিলেন। তবে সেক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিজের মেয়ে ও ছেলেদ্বয়কে স্বীয় শায়খের নিকট পেশ করেছিলেন। সম্মানিত শায়েখ যখন দেখলেন তার জাহিরী ইলিমে কোন ফখর নেই। উনার আদেশ-নিষেধের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ও একান্ত নিবেদিত তখন তিনি সে নেয়ামতের খাজিনা, ইলমে লাদুন্নী প্রদান করে নেয়ামতকে কানায় কানায় পূর্ণ করে দিলেন।
কাজেই, হযরত আউলিয়া-ই-কিরাম তথা কামিল শায়িখগণের আমল বা কার্যকলাপগুলো জাহিরীভাবে অসামঞ্জস্যশীল মনে হলেও তা বাতেনী রহস্যে ভরা। সেক্ষেত্রে বাহ্যিক দিকের প্রতি লক্ষ্য করে কোনরূপ বিরূপ মন্তব্য পেশ করা নিতান্তই বোকামীর নামান্তর। যার জন্য পরবর্তীতে মাশুল দিতে হয় চরমভাবে, উপরন্ত লজ্জার সীমা থাকেনা।
এ প্রসঙ্গে উল্লেখ্য যে, একবার সুদূর এলাকা থেকে দু’জন ছূফী লোক তাজুল আরেফীন হযরত আবদুল্লাহ খাফীফ রহমতুল্লাহি আলাইহি উনার সাথে সাক্ষাত করার উদ্দেশ্যে আগমন করলেন। উনারা উনার দরবার শরীফে পৌঁছে জানতে পারলেন যে, তিনি কি এক বিশেষ প্রয়োজনে বাদশাহর দরবারে গিয়েছেন। এ খবর শুনে ছূফী দু’জনের মন উনার প্রতি বিতৃষ্ণ হয়ে উঠলো। উনারা ভাবলেন, একজন ওলীআল্লাহর পক্ষে বাদশাহর দরবারে যাতায়াত করা তো শোভনীয় নয়। এই যদি উনার অবস্থা হয়, তাহলে উনার সাথে সাক্ষাত করে কি হবে? এই চিন্তা করে দুই ছূফী সেই ওলীআল্লাহর দরবার শরীফ থেকে বের হয়ে স্বদেশ অভিমুখে প্রত্যাবর্তন করলেন।
বর্ণিত রয়েছে যে, উনাদের একজনের খেরকার (জামা) একটি জেব (পকেট) ছেঁড়া ছিল, তা সেলাই করে নেয়ার উদ্দেশ্যে উনারা দু’জনই পথিমধ্যে বাজারে এক দর্জির দোকানে গেলেন। ওই দোকানে উপস্থিত থাকাকালে দর্জির একখানা কাচি হারিয়ে গেল। কাচিটি না পেয়ে দর্জি উনাদেরকে চোর সাব্যস্ত করে দু’জনকেই বাদশাহর দরবারে নিয়ে হাজির করলো। ঘটনাক্রমে তাজুল আরেফীন হযরত আবদুল্লাহ খাফীফ রহমতুল্লাহি আলাইহি তিনি তখনও বাদশাহর দরবারেই ছিলেন। বাদশাহ বিচারে দু’জন ছূফীরই হাত কর্তনের নির্দেশ দিলেন। তখন হযরত আবদুল্লাহ খাফীফ রহমতুল্লাহি আলাইহি তিনি তাদেরকে নিরপরাধ বলে সুপারিশ করে বাদশাহর দ-াদেশ থেকে মুক্ত করলেন।
অতঃপর তিনি ছূফী দু’জনকে লক্ষ্য করে বললেন, আপনারা আমার সম্পর্কে যে ধারণা করেছিলেন তা নিতান্তই অমূলক। আপনাদের এ বিপদ থেকে মুক্ত করার উদ্দেশ্যেই আমাকে আজ বাদশাহর দরবারে আগমণ করতে হয়েছে। মূলতঃ এ জাতীয় প্রয়োজনে আমাকে মাঝে মাঝে বাদশাহ এবং আমীর উমরাদের কাছে আসতে হয়। উনার কথা শুনে ছূফীদ্বয় উনাদের মনোভাবের জন্যে অত্যন্ত লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর উনার কাছে ইলমে মা’রিফাতের দীক্ষা গ্রহণ করে দু’জনই বিশিষ্ট ওলীআল্লাহ রূপে পরিগণিত হলেন। উল্লিখিত ঘটনার দ্বারা পরিষ্কার বুঝা গেল যে, মহান আল্লাহ পাক উনার মকবুল বান্দাদের উপর কুধারণা রাখাও বিপদের কারণ।
উল্লেখ্য যে, হযরত মোল্লা জামী রহমতুল্লাহি আলাইহি, যিনি মহান আল্লাহ পাক উনার বিশিষ্ট ওলী, বিখ্যাত আলেম। যার লিখিত কিতাব মাদরাসায় পড়ানো হয়। তিনি প্রথম জীবনে যখন ইলমে ফিক্বাহ শেষ করলেন, (উনি যেহেতু কিতাবে পড়েছেন যে,
الْعِلْمُ عِلْمَانِ: عِلْمٌ فِي الْقَلْبِ فَذَلٖكَ الْعِلْمُ النَّافِعُ، وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَلٖكَ حُجَّةُ اللّٰهِ عَزَّ وَجَلَّ عَلَى ابْنِ آدَمَ " (الدارمى، مشكوة)
ইলিম দু’প্রকার, একটা হচ্ছে- ইলমে ফিক্বাহ, আর একটা হচ্ছে- ইলমে তাছাওউফ। অর্থাৎ ক্বালবী ইলিম যেটা, সেটা ইলমে তাছাওউফ। যা দ্বারা মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি, মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি মুবারক অর্জন করা সম্ভব। এছাড়া সম্ভব নয়। আরেকটি হচ্ছে জবানী ইলিম অর্থাৎ ইলমে ফিক্বাহ, যেটা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে বান্দার প্রতি দলীলস্বরূপ। (মেশকাত শরীফ, দারেমী শরীফ)
কাজেই ইলমে তাছাওউফ অর্জনের উদ্দেশ্যে তখন তিনি একজন কামিল শায়েখ খুঁজতে লাগলেন। কারণ ইলমে তাছাওউফ শিক্ষা করাও ফরয। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬