রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
ইলমে তাছাওউফ

মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫)

Asrar প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, সকাল ৬:৫৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৬
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫)

৩৭। শায়েখ বা মুর্শিদ কিবলা উনার মজলিসে যেখানে জায়গা খালি পাবে সেখানেই বসে পড়বে। কেননা, আগতদের জন্য শুন্যস্থানই নির্দিষ্ট থাকে। (ফাওয়ায়েদুস্ সালেকীন)

উদ্ধৃত আয়াত শরীফ থেকে আরো একটি বিষয় পরিস্কার যে, কামিল শায়েখ বা মুর্শিদ কিবলা উনার মজলিসে স্থান সংকুলান না হওয়া কিংবা অন্য কোন কারণে কামিল শায়েখ তিনি যদি কাউকে উঠে যেতে বলেন বা কারো উঠে যাওয়ার ইচ্ছা পোষণ করেন অথবা কাউকে বসার জায়গা করে দিতে বলেন, তাতে কোন প্রকার চূ-চেরা না করে উঠে যাওয়া অথবা জায়গা করে দেয়া আবশ্যক। যা মহান আল্লাহ পাক উনার নির্দেশ, আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক।
একবার আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মসজিদে সুফ্ফায় অবস্থান করছিলেন। মসজিদে অনেক লোকের সমাগম ছিলো। বদর যুদ্ধে অংশগ্রহণকারী কতিপয় ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু উনারা বসার মত জায়গা পেলেন না। আর মজলিসের লোকজন বসার মত স্থান করে দিলেন না।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্বিকার এ দৃশ্য দেখে কয়েকজন লোককে মজলিস থেকে উঠে যেতে আদেশ মুবারক করলেন। মুনাফিকরা তা শুনে বলাবলি করতে লাগলো যে, “এটা কেমন ‘ইনসাফ’ হলো?” ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এটাও বলেছিলেন যে, “মহান আল্লাহ পাক উনার উপর রহমত বর্ষণ করুন, যে আপন ভাইয়ের জন্য জায়গা খালি করে দেয়।” তার পরিপ্রেক্ষিতে উক্ত আয়াত শরীফ নাযিল হয়।” (তাফসীরে ইবনে কাছীর)
তাই চূ-চেরা, কীল-কাল করা মুনাফিকের খাছলত বা বদ অভ্যাস। সুতরাং কামিল শায়েখ বা মুর্শিদ কিবলা উনার কাজ-কর্ম, কথা বার্তায় প্রশ্ন উত্থাপন করা মুরীদের বদ বখতির কারণ।
আর মজলিসে উপবেশনকারীদের উচিত এলোমেলো করে না বসে সুশৃঙ্খলভাবে বসা। যাতে পরবর্তীতে আগমনকারীগণের বসতে কোন প্রকার অসুবিধার সৃষ্টি না হয়। হযরত জাবির ইবনে সামুরাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন-
جَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهٗ جُلُوسٌ، فَقَالَ: مَا لِي أَرَاكُمْ عِزِينَ؟
অর্থ: “একবার আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক আনলেন। এ সময় হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বসা ছিলেন। তিনি উনাদেরকে খেতাব বা উদ্দেশ্য করে বললেন, আপনাদের কী হলো যে, আমি আপনাদেরকে বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাচ্ছি।” (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ/৪০৫)
আগত ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে বসবে। পূর্বে উপবেশনকারী ব্যক্তিকে অতিক্রম করে সামনে গিয়ে মজলিসের মধ্যস্থলে বসা নিষেধ, যা লা’নতের কারণ। পবিত্র হাদীছ শরীফে বর্ণিত আছে, “হযরত জাবির ইবনে সামুরাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন-
كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ أَحَدُنَا حَيْثُ يَنْتَهِي
অর্থ: “যখন আমরা আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে আসতাম তখন আমাদের প্রত্যেকেই মজলিসের শেষ প্রান্তে বসতেন।” (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ/৪০৫)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত আছে-
عَنْ حُذَيْفَةَ قَالَ: مَلْعُونٌ عَلٰى لِسَانِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَعَدَ وَسَطَ الْحَلْقَةِ
অর্থ: “হযরত হুজাইফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ভাষায় সেই ব্যক্তি অভিশপ্ত যে মজলিসের মাঝখানে গিয়ে বসে।” (তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ/৪০৪)
আর কামিল শায়েখ বা মুর্শিদ কিবলা উনার উপস্থিতিতে মজলিসে উপবেশনকারী কারো সাথে কথা বলার প্রয়োজন হলে কামিল শায়েখ বা মুর্শিদ কিবলা উনার অনুমতি নিয়ে তাকে ডেকে অন্যত্র নিয়ে গিয়ে বলবে। মজলিসে উপবেশনকারীর সাথে কথা বলা কিংবা শায়েখ উনার অনুমতি ব্যতীত সেখান থেকে ডেকে নিয়ে যাওয়া চরম বেয়াদবী।
আগত ব্যক্তিদের জন্য জায়গা করে দেয়া এবং জায়গা করার নিমিত্তে খানিকটা সরে বসা সুন্নত।
ছহিবে রসূলিল্লাহ, হযরত ওয়াসেল ইবনে খত্তাব কুরাইশী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, “একবার এক ব্যক্তি মসজিদে গিয়ে দেখেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একাকী অবস্থান করছেন। উনাকে দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে খানিকটা সরে বসলেন। এটা দেখে সেই ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, “ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! জায়গা তো অনেক রয়েছে।” তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “মু’মিন বান্দা যখন তার ভাইকে দেখবে তখন খানিকটা সরে যাওয়া তার কর্তব্য।” (হায়াতুস্ ছাহাবাহ)
একবার আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি বাবুল ইলম ওয়াল হিকাম, হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে দেখে স্বীয় জায়গা হতে কিছুটা সরে বসলেন এবং বললেন, “হে আবুল হাসান আলাইহিস সালাম! এখানে বসুন।” (হায়াতুস্ ছাহাবাহ) (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৫ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭) ২৫ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ২২ অক্টোবর, ২০২৬