শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইলমে তাছাওউফ

মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭)

Asrar প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, সকাল ৭:৪২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৫৬
মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৭)

৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর্বদা মুতাওয়াজ্জেহ বা রুজু থাকবে।

সুতরাং যারা হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের জাহিরী বা বাহ্যিক রূপ ও ছিফতের (গুণাবলীর) প্রতি নজর রাখবে তারা উনাদের বরকত হতে মাহরূম বা বঞ্চিত হবে এবং দুনিয়া ও আখিরাতের অকল্যাণ দেখতে পাবে। কারণ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জাহিরী অবস্থা ও গুণাবলী দেখার কারণেই আবূ জাহিল, আবূ লাহাব প্রমুখ ব্যক্তিবর্গ ইসলাম ও ঈমানী দৌলত হতে মাহরূম হয়েছে। আবাদুল আবাদের (অনন্তকালের) জন্য জাহান্নামী হয়েছে।
তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমাদের মত রক্তে- গোশতে গড়া সাধারণ মানুষ হিসেবে ধারণা করতো” তারা আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জাহিরী ছূরত বা বাহ্যিক অবস্থার প্রতি লক্ষ্য রেখেই বলতো-
مَالِ هٰذَا الرَّسُولِ يَأْكُلُ الطَّعَامَ وَيَمْشِي فِي الْأَسْوَاقِ ۙ
অর্থ: “ইনি কেমন রসূল? যিনি খাদ্য খান আবার বাজারেও যান।” (সূরা ফুরকান শরীফ/৭)
আবূ জাহিল, আবূ লাহাবের সমমনা লোক, যারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জাহিরী অবস্থার প্রতি সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ রেখেছে তাদের দ্বারাই পরবর্তীতে বাতিল ফিরকার উদ্ভব হয়েছে। ওহাবী, খারিজী, মুতাজিলা ইত্যাদি ফিরকার সূত্রপাত ঘটেছে। আজ যারা আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ‘নূরে মুজাসসাম” হিসেবে মানতে পারে না, বরং তাদের মতো সাধারণ মানুষ বলে বিশ্বাস করে, তারা উনার বাহ্যিক অবস্থার প্রতি লক্ষ্য রাখার কারণেই এরূপ আকীদা পোষণ করে থাকে।
পক্ষান্তরে মুশাব্বিহা ফিরকার অন্তর্ভুক্ত যারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহান আল্লাহ পাক উনার “জাতী নূরের” অংশ হিসেবে প্রচার করে তারাও যে, প্রকৃতপক্ষে সে জাহিরী অবস্থা দর্শনেই বলে থাকে তা বলার অপেক্ষা রাখে না।
ফখরে মওজুদাত, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহিমাময় জীবনে জাহিরী অবস্থা ও গুণাবলীর বিকাশ ঘটেছিলো। ঘর-সংসার, খানা-পিনা, আচার-ব্যবহার, লেন-দেন ইত্যাদির সাথে একান্তভাবেই তিনি জড়িত ছিলেন। আর কাফিরদের দাবি ছিলো যে, “তিনি এসব জাহিরী অবস্থা হতে মুক্ত থাকবেন।” কিন্তু মহান আল্লাহ পাক উনার অভিপ্রায় ভিন্নরূপ।
মহান আল্লাহ পাক উনার সম্মানিত হাবীব, সাইয়্যিদুল কাওনাইন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কাফিরদের সেই অযৌক্তিক মিথ্যা দাবী খন্ডন করে বলেন-
وَمَا أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِينَ إِلَّا إِنَّهُمْ لَيَأْكُلُونَ الطَّعَامَ وَيَمْشُونَ فِي الْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ۗ
অর্থ: (আয় মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার পূর্বে যত রসূল প্রেরণ করেছি, উনারা সকলেই খাদ্য গ্রহণ করতেন এবং হাটে বাজারে গমন করতেন। আর আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষার উপকরণ করেছি।” (সূরা ফুরকান শরীফ/২০)
নবী-রসূল আলাইহিমুস সালাম ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের জাহিরী বা বাহ্যিক অবস্থাটি নিতান্তই পরীক্ষার বিষয়। নবী-রসূল আলাইহিমুস সালামগণ নুবুওওয়াত ও রিসালতের সীমাহীন মর্যাদা-মর্তবায় উন্নতি হওয়া সত্ত্বেও জাহিরী বা বাহ্যিক অবস্থার সাথে সম্পৃক্ত থাকার মধ্যে মহান আল্লাহ পাক উনার বিরাট হিকমত নিহিত।
সুতরাং হাটে-বাজারে গমনাগমন করা যেমন নুবুওওয়াত ও রিসালতের পরিপন্থী নয়; তেমনিভাবে বাহ্যিক অবস্থা অবলোকন করে হিদায়েত হতে মাহরূম থাকাও বুদ্ধিমানের কাজ নয়। কারণ বাহ্যিক অবস্থা পরীক্ষার বিষয়স্বরূপ। অর্থাৎ যাদের অন্তরে কুফরী ও নিফাকীর বীজ রয়েছে তা জাহির বা প্রকাশ করার জন্য জাহিরী অবস্থার সাথে সম্পৃক্ত ঘটনাবলীর বহিঃপ্রকাশ করিয়ে থাকে। কুফরী ও নিফাকী লালনকারী ব্যক্তিরাই তা নিয়ে অযথা ঘাটাঘাটি করে থাকে।
আর যাদের অন্তরে নিফাকী ও কুফরীর বীজ থাকে তারা যেমন আউলিয়ায়ে কিরাম তথা মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থার প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে বিভিন্ন মন্তব্য করার অবকাশ পায়; সাথে সাথে তারা আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বরকতময় জীবনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বিরূপ মন্তব্য করে জান্নামের ইন্ধনে পরিণত হয়। এমনকি তাদের এ বদ খাছলত মহান আল্লাহ পাক পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। (অসমাপ্ত)
-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ২ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৩ দিন আগে তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম ৪ দিন আগে কামিল শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনার ছোহবত ও খিদমত মুবারকের দ্বারা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হাছিল হয়ে থাকে হযরত আব্দুর রহীম মুুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার শায়েখ হযরত খাজা সাইয়্যিদ আব্দুল্লাহ আক… ৬ নভেম্বর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ৫ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র ক্বলবী যিকির উনার গুরুত্ব: ৪ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (১) ২৮ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৯) ২৭ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৮) ২৬ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৬) ৩৮। মুর্শিদ কিবলা উনার জাহিরী অবস্থা বা ছিফতের প্রতি লক্ষ্য করবে না। বরং উনার বাতিনী অবস্থা বা ছিফতের প্রতি সর… ২৪ অক্টোবর, ২০২৬ মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) মুর্শিদ কিবলা ও মুরীদের সম্পর্ক (৮৫) ২২ অক্টোবর, ২০২৬ সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব সম্মানিত শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে অনুসরণ করার আদব ২২ অক্টোবর, ২০২৬