মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ইলমে তাছাওউফ

মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১০)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, রাত ১:৩৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:১৮
মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (১০)
আবার তিন দিন অতিবাহিত হলো। মোল্লা সাহেব কাহিল হয়ে গেল। কাতর হয়ে গেল। আবার দেখা গেল সেই ফেরিওয়ালা উনি আসলেন। উনি এসে বললেন, খাদ্য-পানীয়ের কথা। মোল্লা সাহেব আবার একইভাবে আরয করলো, যে আমাকে দয়া করে খাদ্য-পানীয় দান করুন। উনি বললেন, যে আপনি তো গতবার দিয়েছিলেন, রোযা। এবার তাহলে আপনি কি দিবেন? আপনার সারা জীবনে যত যাকাত দিয়েছেন, সমস্ত ছওয়াবটা আমাকে দিয়ে দেন। মোল্লা সাহেব রাজী হলো, যে আমার যাকাত যা দিয়েছি আমি আমার জীবনের সমস্ত যাকাতের নেকী দিয়ে দিলাম। ঠিক আছে, সেই ফেরিওয়ালা সেদিনে খাদ্য দিলেন। মোল্লা সাহেব খেল। খাওয়ার পর মনে মনে চিন্তা করলো, এবার সে ফেরিওয়ালাকে ধরতে হবে কোথায় যায়। খুব দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। কিন্তু সেই দৌড়ের মধ্যে বাঁক ঘুরে যিনি ফেরিওয়ালা উনি আবার গায়েব হয়ে গেলেন। এবারো মোল্লা সাহেব ধরতে পারলো না।
আবার তিন দিন পর সেই ফেরিওয়ালা উনি আসলেন। এসে সেখানে হাক দিলেন, যে কারো খাদ্য পানীয় দরকার রয়েছে কিনা? মোল্লা সাহেব আবার পূর্বের মত বের হয়ে এসে বললো, যে আমার দরকার রয়েছে। তো উনি বললেন যে, আপনি তো গতবার দিয়েছিলেন যাকাত। এবার কি দিবেন? আপনার জীবনে যত নামায আদায় করেছেন, সব আমাকে দিয়ে দেন। মোল্লা সাহেব এবারও রাজী হয়ে গেল। ঠিক আছে, এবার আমার জীবনের যত নামায রয়েছে সমস্ত নামাযের ফযীলত আমি দিয়ে দিলাম। তো উনি বললেন, যে ঠিক আছে। খাদ্য পানীয় দিলেন, সে তৃপ্ত সহকারে খেলো, পান করলো। সেই ফেরিওয়ালা তাকে খাওয়াইয়ে একইভাবে আবার কিছু দূর গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। মোল্লা সাহেব কোশেশ করেও উনাকে ধরতে পারলো না।
তিনি আবারো তিন দিন পরে খাদ্য-পানীয় নিয়ে আসলেন। সেই মোল্লা সাহেব আবার কাহিল, ক্লান্ত-শ্রান্ত। এবার যখন খাদ্য-পানীয় নিয়ে আসলেন, মোল্লা সাহেব খাওয়ার জন্য তো ব্যাকুল হয়ে গেল, খুব ক্ষুধার্ত। উনি বললেন, আপনি তাহলে কি দিবেন, আপনার তো সব দেয়া হয়ে গেছে। হজ্জ দিয়েছেন, রোযা দিয়েছেন, যাকাত দিয়েছেন, নামায দিয়েছেন। এখন কি দিবেন? তাহলে এক কাজ করুন। এখন আপনি যা দিয়েছেন তা কাগজে লিখে দিন আমাকে। তাতেই আমি আপনাকে খাদ্য-পানীয় দিবো। যে কাগজ কলম কোথায় পাওয়া যাবে? যিনি ফেরিওয়ালা উনি নিয়ে এসেছেন। নিয়ে, এটাতে লিখে দিন। যে আমি অমুক মোল্লা সাহেব আমার জীবনের যত নেক আমল আমি করেছি। আমার হজ্জ, রোযা, যাকাত, নামায সব আমি খাদ্য এবং রুটির বিনিময়ে অর্থাৎ রুটি পানীয়র বিনিময়ে দিয়ে দিলাম। সেটা সেই মোল্লা সাহেব লিখে দিল, “যে আমার যিন্দেগীর সমস্ত নামায, রোযা, হজ্জ, যাকাত যত ইবাদত-বন্দেগী ছিল সমস্ত ইবাদত-বন্দেগী লিখে আমি দিয়ে দিলাম রুটির বিনিময়ে।” সেই ফেরিওয়ালা যিনি ছিলেন উনি খাদ্য পানি খাওয়ালেন, খাওয়ায়ে উনি সেই কাগজটা ভাল করে হাতে নিয়ে, ঘটি-বাটি যা ছিল সব নিয়ে উনি রওয়ানা দিলেন। মোল্লা সাহেব পিছন পিছন আসতে লাগলেন। উনি দৌড় দিলেন। কিছু দূর যেয়ে দেখা গেল সেই যিনি ফেরিওয়ালা উনি একটু পিছলিয়ে পড়ে গেলেন। মোল্লা সাহেব মনে করলেন, এবার ধরে ফেলবে। কিন্তু উনি উনার ঘটি বাটি নিয়ে যখন রওয়ানা হলেন, মোল্লা সাহেব সেই একই স্থানে গিয়ে পিছলিয়ে পড়ে। সে আর উঠতে পারলো না। ফেরিওয়ালা যিনি ছিলেন, উনি গায়েব হয়ে গেলেন। মোল্লা সাহেব এবারের মতও ধরতে পারলেন না।
সেই মোল্লা সাহেব খুব চিন্তিত হলেন, যে কি করা যেতে পারে? উনি গিয়ে সেই পাহাড়ের কিনারের সমুদ্রের পারে বসে রইলেন। যে কোন জাহাজ আসে কি না। অনেকক্ষণ পর দেখতে লাগলেন যে মনে হচ্ছে দূর থেকে একটা জাহাজ আসতেছে। দূর থেকে একটা জাহাজ দেখা যাচ্ছে। সেটা দেখে মোল্লা সাহেব তার যা কাপড় চোপড় ছিল সেটা নাড়া চাড়া করতে লাগলেন। জাহাজটা মানুষ দেখে কাছে আসলো, নোঙ্গর করলো। মোল্লা সাহেবকে তুলে নিল। মোল্লা সাহেব পরিচয় দিল। জাহাজবাসী যারা ছিল তারা তা’যীম তাকরীম করে মোল্লা সাহেবকে যথাস্থানে পৌঁছে দিল। ৭ বছর অতিবাহিত হয়ে গেল। ৭ বছর পর সেই মোল্লা সাহেব বাড়িতে ফিরলো। লোকজনের দেখা সাক্ষাত করলো। বড় আলিম, আলিম উলামারা সাক্ষাত করলো। তো মোল্লা সাহেব মনে করলো ৭ বৎসর হয়ে গেল, এখানে যিনি ছিলেন, ছুফী দরবেশ, উনার সাথে সাক্ষাত হয়নি। আচ্ছা একটু সাক্ষাত করে আসি। যখন সাক্ষাত করতে আসলো তখন হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি উনার দরবার শরীফে শত শত হাজার হাজার লোকের ভীড় ছিল। ভীড়ের মধ্যে সে সাক্ষাত করলো। হযরত বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহি মোল্লা সাহেবকে দেখে নিজের থেকে দাঁড়িয়ে তাকে সম্মান করে ডেকে এনে পাশে বসালেন।
কিতাবে লিখে, তার বসা দেখে মনে হলো সে যেন বাবা ফরীদুদ্দীন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহি আলাইহির সমমর্যাদা বা তার চাইতে বোধ হয় বেশি। বসে তার সে অহমিকা সাত বছর হজ্জ করেছে, রওযা শরীফ যিয়ারত করেছে ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। রাস্তায় বিপদ হয়েছিল, খাদ্য-পানীয় এর কষ্ট হয়েছিল খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক কুদরতীভাবে খাইয়েছেন, পরিয়েছেন, জীবন বাঁচিয়েছেন। (অসমাপ্ত)

-আল্লামা মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৩ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে