মুবারক হো পবিত্র ৫ই শা’বান শরীফ- সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রসূল আল খমিস, আলু রসূলিল্লাহ, শহীদে কারবালা, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ইয়াদগারে নুবুওওয়াহ, সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বরকতময় ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস।
আজ সুমহান ও বরকতময় ৫ই শা’বান শরীফ। হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের তৃতীয় ইমাম, সাইয়্যিদুশ শুহাদা, সিবতু রসূল আল খমিস, রাইহানু রসূলিল্লাহ, শহীদে কারবালা সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং ইয়াদগারে নুবুওওয়াহ, সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বরকতময় ও মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। তথা আখাছ্ছুুল খাছ আইয়ামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ!
প্রসঙ্গত, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি তাদেরকে বলুন- তারা যেন আমার বিশেষ দিনগুলোকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।”
উল্লেখ্য, কি পবিত্র আরাফাহ উনার দিন, কি পবিত্র লাইলাতুল বরাত, কি পবিত্র লাইলাতুল ক্বদর তথা সব দিবসসমূহের মধ্যে মহান আল্লাহ পাক উনার কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে মহিমান্বিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
বলা যায়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দুনিয়াবী জিন্দেগী মুবারকে যে কয়েকটি বিশেষ ঘটনা মুবারকে বিশেষ খুশি মুবারক প্রকাশ করেছেন, তন্মধ্যে সিবতু রসূল আল খমিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক দিবস বিশেষভাবে অন্যতম। সুবহানাল্লাহ!
পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র কান মুবারক উনার মধ্যে আযান মুবারক ও ইকামত মুবারক দিয়ে দোয়া মুবারক করেন। সাতদিন পর আক্বীক্বা মুবারক করেন। আর উনার নাম মুবারক রাখেন সাইয়্যিদুনা হযরত ইমাম ‘হুসাইন’ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “সিবতু রসূল আল খমিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমার থেকে এবং আমি সিবতু রসূল আল খমিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “সিবতু রসূল আর রবি’ সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সিবতু রসূল আল খমিস সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা হচ্ছেন সম্মানিত বেহেশতী যুবক উনাদের সাইয়্যিদ।” সুবহানাল্লাহ!
বলার অপেক্ষা রাখে না, মুসলমান হিসেবে ব্যক্তি তথা দেশ মাত্রই সুমহান ও মহিমান্বিত ৫ই শা’বান শরীফ অত্যন্ত মর্যাদা-মর্তবার সাথে পালন করা ফরযের উপর ফরয। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পাশাপাশি আরো উল্লেখ্য যে, পবিত্র ৫ই শাবান শরীফ আরো একটি বিশেষ কারণে মহাসম্মানিত। সুবহানাল্লাহ! কারণ এই মহাসম্মানিত একই দিনে সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৪৭ হিজরী সনের পবিত্র ৫ই শা’বান শরীফ, ইয়াওমুল খামীস বা বৃহস্পতিবার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। তিনি আসমান ও যমীন উভয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন; তাই উনাকে মাদানী বলা হয়। কারবালার হৃদয় বিদারক ঘটনা সংঘটিত হওয়ার দিন তিনি প্রায় ১৪ বছর বয়স মুবারকের অধিকারী ছিলেন। সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, সিবতু রসূল আল খমিস, হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ করার পর উনার সুযোগ্য আওলাদ সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত ইমামিয়াত মাক্বামে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সঙ্গতকারণেই উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের দিনটিও মহাসম্মানিত এবং অশেষ ফযীলতযুক্ত। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণিত আছে, আমার পবিত্রতম হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন, যমীনবাসীদের জন্য তথা আসমান-যমীনসহ সমস্ত কায়িনাতবাসীর জন্য নিরাপত্তাদানকারী।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত আছে, আকাশের তারকারাজীসমূহ আসমানবাসীদের জন্য নিরাপত্তাদানকারী। আর আমার পবিত্র হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা আমার উম্মত তথা গোটা কায়িনাতবাসীর একমাত্র নিরাপত্তা দানকারী তথা নাজাত দানকারী। সুবহানাল্লাহ!
অন্য পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত আছে, সাবধান! আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হলেন তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালাম উনার কিস্তি মুবারক উনার ন্যায়। উনার মধ্যে যে আরোহণ করবে, সে রক্ষা পাবে। সুবহানাল্লাহ! আর যে উনার থেকে পশ্চাতে থাকবে তথা উনাদের থেকে বিমুখ থাকবে সে হালাক বা ধ্বংস হবে। নাউযুবিল্লাহ!”
সঙ্গতকারণেই আমরা মনে করি যে, খুব সহজ সত্য হলো, বর্তমানে বাংলাদেশসহ গোটা মুসলিম বিশ্ব যে ফিৎনা ফাসাদে আপতিত এবং অনিশ্চিত জীবনযাত্রায় শঙ্কিত অনিরাপত্তায় আতঙ্কিত তার থেকে তাদের মুক্তি লাভের একটাই ত্বরীক্বা- তা হলো মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নিরাপত্তার চাদরে, ছায়াতলে নিজেদেরকে সমর্পিত করা।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।