মিয়ানমার থেকে মর্টার শেল পড়ল বাংলাদেশে
-সীমান্তের স্কুল বন্ধ
, ১৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯১ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। মিয়ানমারের মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশে। এমন পরিস্থিতিতে ঘুমধুম-তুমব্রু সীমান্তের পাঁচটি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা বিষয়টি নিশ্চিত করেছে।
ত্রিরতন চাকমা বলে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার অংশে বেশ কিছুদিন ধরে গোলাগুলি হচ্ছে। এতে এ সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অভিভাবক মহলের আকুতি এবং শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়ে পাঁচটি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সরওয়ার আলম, আলী আকবর ও ছৈয়দ আরম বলেন, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোররাতে গোলাগুলি শুরু হয়। দুপুর নাগাদ থেমে চলে চলছিল। একটি মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলের ছৈয়দ হোসেনের ছেলে বাহাদুর উল্লাহর বাড়িতে। এছাড়া আরও বেশ কয়েকটি মর্টারশেল বাংলাদেশ অংশের ঝোপঝাড়ে পড়ার পর লোকজন ছোটাছুটি করতে থাকে নিরাপদ আশ্রয়ে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গত ২২ জানুয়ারির চেয়ে আরও ভয়াবহ অবস্থা। মূলত তুমব্রু কোনারপাড়ার অদূরের টিলা থেকে বিদ্রোহী আরকান আর্মি তুমব্রু রাইট ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ঘাঁটিতে মর্টার শেল নিক্ষেপ করছিল। পক্ষান্তরে তারাও মর্টারশেল নিক্ষেপ করে। এভাবে তুমুল সংঘর্ষ চলছে। যা থেকে মর্টারশেল এসে পড়ে তুমব্রু পশ্চিম কূলে।
এদিকে সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবির মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বিওপি এলাকা পরিদর্শন করেন গত রোববার দুপুর সোয়া ২টায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সফরসঙ্গীসহ সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)