মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ট্রান্সজেন্ডার ইস্যুতে দুই শিক্ষককে বরখাস্ত করায় ঢাবিতে প্রতিবাদ কর্মসূচি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, রাত ৩:১৪ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:১৩
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি বিতর্কিত ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. সারোয়ারকে পাঠদান থেকে বরখাস্ত করার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক- শিক্ষার্থী।
গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ কর্মসূচিতে পাঠ্যবই থেকে ট্রান্সজেন্ডার চ্যাপ্টার তুলে দিয়ে নতুন কারিকুলাম তৈরি এবং দুইজন শিক্ষকের সাথে অন্যায় আচরণের জন্য ব্রাক ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ কারণ ব্যাখ্যাপূর্বক ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
এসময় শিক্ষার্থীরা, হিজড়াদের জন্য প্রয়োজন সঠিক কর্মসংস্থান, ট্রান্সজেন্ডারদের জন্য প্রয়োজন মানসিক চিকিৎসা; জেন্ডার ইকুয়ালিটির নামে আমার দেশে ট্রান্স মতবাদ চলবে না; ট্রান্সজেন্ডারের অপর পিঠে সমকামিতা; সে ‘নো’ টু এলজিবিটকিউ; পুরুষের শরীরে নারী, নারীর শরীরে পুরুষ থাকে না, থাকে বিকৃত মস্তিষ্ক’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।
মানববন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সারজিস আলম বলেন, হিজড়া সম্প্রদায় হলো শারীরিক ত্রুটিপূর্ণ অবস্থা কিন্তু ট্রান্সজেন্ডাররা হলো মানসিক সমস্যাগ্রস্থ মানুষ। বিষয়টা এমন যে, আমি আজকে মনে করলাম আমি আজকে থেকে ঢাবি ভিসি, মাকসুদ কামাল স্যারকে গিয়ে বললাম স্যার আমি মনে করছি আমি ভিসি তাই আমার জন্য আপনার আসনটি ছেড়ে দিন। অথবা আমার মনে হলো আমি দেশের প্রধানমন্ত্রী, আমি গিয়ে প্রধানমন্ত্রীকে বললাম আপনি আপনার আসন ছেড়ে দিন কারণ আমি মনে মনে নিজেকে দেশের প্রধানমন্ত্রী মনে করছি। সুতরাং বুঝাই যাচ্ছে এই ট্রান্সজেন্ডার ইস্যু কতটা হাস্যকর বিষয়। তাই আমাদের এখন থেকেই সতর্ক ও সচেতন হতে হবে। অন্যথায় এ বিষয়টি ভয়াবহ আকার ধারণ করবে এবং সমাজকে ধ্বংস করে দেবে।
ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু সুলায়মান বলেন, আমরা এখানে জড়ো হয়েছি যেনো এলজিবিটিকিউ আমাদের দেশে প্রভাব বিস্তার না করতে পারে। এই ব্যাপারে কথা বলায় আমাদের সম্মানিত দুজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের ক্লাস নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজকে দেশের অ্যাকাডেমিক স্ট্রাকচার নষ্ট করতে এবং আমাদের শিশুদের মনে এই কলুষিত চিন্তাধারা প্রতিষ্ঠিত করতে বিদেশি এনজিওগুলো কোটি কোটি টাকা খরচ করছে। তাই আমাদের এই বিষয়ে প্রতিবাদ করতে হবে এবং বিষয়টি যেনো প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ পবিত্র কুরআন শরীফের আয়াত শরীফ উদ্ধৃত করে বলেন, আল্লাহ তায়ালা বলেন, তোমরা জিনার ধারে-কাছেও যেও না। যে সকল কাজ ব্যাভিচারের দিকে নিয়ে যায় সেসব কাজও হারাম। আজকের ট্রান্সজেন্ডার ইস্যুটি হলো এলজিবিটিকিউ এর একটি স্তর মাত্র। সুতরাং এটি অবশ্যই হারাম। ইসলামে ক্বওমে লুতের অনুসারীদের দেখা গেলে তাদের হত্যার নির্দেশ দিয়েছে। তবে আমাদের দেশে যেহেতু ইসলামিক শাসন নেই সেহেতু এই আইন কার্যকর করা যাবে না। তবে আমাদের ইসলামিক সেন্টিমেন্ট বিরোধী যে কাজ চলছে সরকারকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এ বিষয় যেনো দেশে প্রতিষ্ঠিত হতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।
তিনি বলেন, আমাদের ধর্মীয় মূল্যবোধ পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের সংস্কৃতির বাইরের পশ্চিমা সভ্যতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ইসলাম বিদ্বেষী বিষয়গুলো মাদরাসার বইয়ে তুলে ধরা হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ করবো যেনো এ বিষয়গুলো আমলে নেওয়া হয় এবং এসব পরিবর্তন করে নতুন পাঠ্যক্রম শুরু করা হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১০ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১২ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৩ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৩ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৩ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৩ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৩ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১৩ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১৩ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১৪ ঘণ্টা আগে