মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ১০ জন আটক
বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ডবিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
সাগরপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
গতকাল জুমুয়াবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দীন সেন্টমার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। পরে থামার সংকেত দিলে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটি আটক করা হয়। এ সময় তল্লাশি করে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা। জব্দ করা সার কাস্টমসে জমা দিয়ে আটক পাচারকারীদের মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর ফলে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।