মিয়ানমারের সেনা-বিজিপি সদস্যদের ফেরানো হচ্ছে ২৫ এপ্রিল -পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফেরত পাঠানোর দিন পিছিয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৮৫ জনকে ফেরত পাঠানের কথা ছিলো, কিন্তু সেটা পিছিয়ে ২৫ এপ্রিল নতুন তারিখ ধার্য করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ২২ এপ্রিল সেটা হচ্ছে না, অর্থাৎ (গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সেটি হচ্ছে না, মিয়ানমার থেকে যারা পালিয়ে আসছে, ২৮৫ জন তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য নতুন শিডিউল নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।
“২৪ এপ্রিল মিয়ানমারের জাহাজ বাংলাদেশে আসবে। ১৪৪ জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারে নানাভাবে আটকা পড়েছিলো, অনেকে বন্দিও ছিলো, তাদেরকে নিয়ে আসবে মিয়ানমারের জাহাজ। ২৪ এপ্রিল তো পরশুদিন। পরদিন মিয়ানমারের বিজিপি সদস্যদের নিয়ে যাবে।”
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।