মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। গত ২৯ সেপ্টেম্বর দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
তবে জাতিসংঘ, রোহিঙ্গা সংগঠন ও বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এই উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে।
মালয়েশিয়ার পেরাক রাজ্যের লুমুট নৌঘাঁটিতে মিয়ানমারের দুটি যুদ্ধজাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ইতিমধ্যে নোঙর করেছে। এসব জাহাজে প্রথম দফার রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা রয়েছে।
মালয়েশিয়া সরকারের দাবি, প্রথম দফায় ফেরত পাঠানো ১৪৭৬ জন স্বেচ্ছায় মিয়ানমারে ফিরছে। তবে মানবাধিকারকর্মীরা এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে।
রোহিঙ্গা অধিকারকর্মী প্যাসিফিস্ট ফারুক বলেন, ফেরত পাঠানো ব্যক্তিদের কেউ সামরিক জান্তার হাতে আটক হতে পারে, আবার কাউকে সংঘাতের সম্মুখসারিতে ঠেলে দেওয়া হতে পারে। তার ভাষায়, তাদের জন্য এটি ‘মৃত্যুদ-ের মতো’ হতে পারে।
জাতিসংঘের মানবাধিকার পরিষদের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার শরণার্থী রয়েছে; তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। এদিকে মিয়ানমারে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ চলছে। বর্তমান পরিস্থিতি শরণার্থীদের নিরাপদ ও টেকসইভাবে ফেরত যাওয়ার উপযোগী নয়।
মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছে, ফেরত পাঠানো রোহিঙ্গারা মিয়ানমারের সামরিক বাহিনী কিংবা সংঘাতে জড়িত অন্য সশস্ত্র গোষ্ঠীর জোরপূর্বক নিয়োগের শিকার হতে পারে। ২০২৪ সাল থেকে সামরিক বাহিনী তিন হাজারের বেশি রোহিঙ্গাকে গ্রাম ও বাস্তুচ্যুতদের শিবির থেকে জোর করে নিয়োগ করেছে বলেও অভিযোগ রয়েছে।
এরই মধ্যে মালয়েশিয়ায় রোহিঙ্গাবিরোধী বক্তব্য ও সামাজিক বিদ্বেষ বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মানবাধিকারকর্মীদের আশঙ্কা, মালয়েশিয়া যদি মিয়ানমারের সামরিক নেতৃত্বের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বড় পরিসরে রোহিঙ্গাদের ফেরত পাঠায়, তাহলে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়াসহ যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তারাও একই পথে হাঁটতে পারে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের দীর্ঘদিনের সংকট জটিল হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ফের ভূমিধস, নিহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন বছরে ধ্বংসস্তূপে পরিণত পুরো গাজা : স্যাটেলাইট চিত্রে ভয়াবহ দৃশ্য
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












