মিষ্টি না খেলেও ব্লাড সুগার বাড়ে যেসব কারণে
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আশির, ১৩৯১ শামসী সন , ১২ মার্চ, ২০২৪ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চিনি বা মিষ্টি বেশি খাওয়া ছাড়াও কিছু কারণে ব্লাড সুগার বেড়ে যেতে পারে। স্ট্রেস, ঘুমের অভাব, কৃত্রিম মিষ্টি, অপর্যাপ্ত ফাইবার গ্রহণ ও বার্ধক্যের কারণে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। অনেকেরই ডায়াবেটিসের সমস্যা আছে। এই রোগে আক্রান্তের শরীরে নানা জটিলতা তৈরি হতে পারে।
স্ট্রেস এবং ভয় : শারীরিক বা মানসিক চাপের কারণে ব্লাড সুগার বেড়ে যায়। মানসিক চাপ বাড়লে রক্তে শর্করার মাত্রা ভীষণ ভাবে বেড়ে যায়।
কম প্রোটিনযুক্ত খাবার : স্বল্প প্রোটিনযুক্ত খাবার রক্তে ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। তাই যতটা সম্ভব প্রোটিনযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রোটিনের মাত্রা কমে গেলেই সুগার বেড়ে যেতে পারে।
কৃত্রিম সুইটেনার : অ্যাস্পার্টাম বা সুক্রোলোজের মতো কৃত্রিম সুইটেনারগুলি সুগার বাড়িয়ে দেওয়ার কারণ হতে পারে। তাই সুগার ফ্রি জাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো। তা ছাড়া এই ধরনের দ্রব্য কিডনির জন্য ক্ষতিকর।
ঘুমের অভাব : ঠিকমত ঘুম না হলে হরমোনের ভারসাম্য ব্যাহত হতে পারে যার ফলে ইনসুলিন প্রতিরোধের এবং রক্তে শর্করার মাত্রা বেশি হয়। এ ছাড়া কম ঘুম হলে বেশি মিষ্টিযুক্ত খাবার খেতে ইচ্ছে করে যা সুগারের প্রবণতা বাড়িয়ে দেয়।
বার্ধক্যজনিত সমস্যা : বয়স বাড়লেও রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের দিকে খেয়াল রাখতে হবে।
ফাইবার : রক্ত প্রবাহে চিনির শোষণকে ধীর করতে সহায়তা করে, স্থিতিশীল রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। কম ফাইবার এবং পরিশোধিত কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাবার বেশি খেলে ব্লাড সুগার বেড়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)