মিশরকে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
মিশরের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এর সঙ্গে সম্পর্কিত সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এর আনুমানিক ব্যয় ৪.৬৭ বিলিয়ন ডলার। খবর সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের।
অনুমোদিত সমরাস্ত্রের মধ্যে রয়েছে রাডার সিস্টেম, শত শত ক্ষেপণাস্ত্র, লজিস্টিক এবং ইঞ্জিনিয়ারিং সহায়তা।
বিবৃতিতে মিশরকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হিসেবে উল্লেখ করেছে পেন্টাগন। এতে বলা হয়, এসব অস্ত্র পেলে মিশরের রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থা ত্বরান্বিত হবে। এর ফলে এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়তা করবে।
প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিজাইল সিস্টেম (এনএএসএএমএস) প্যাকেজের আওতায় থাকছে-চারটি এন/এমপিকিউ-৬৪ সেনটিনেল রাডার সিস্টেম, শত শত ক্ষেপণাস্ত্র এবং ডজনখানেক গাইডেন্স ইউনিট।
এনএএসএএমএস হলো-যুক্তরাষ্ট্র ও নরওয়ের যৌথভাবে উন্নয়নকৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ মিজাইল প্রতিহত করতে সক্ষম।
এই অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হবে বহুজাতিক বিমান ও প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ম্যাসাচুসেটস ভিত্তিক আরটিএক্স করপোরেশন। ডিএসসিএ জানিয়েছে, এই বিক্রয় অনুমোদনের বিষয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্র কংগ্রেসকে প্রয়োজনীয় অনুমোদনপত্র পাঠিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)