মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ!
মিরপুর জাতীয় চিড়িয়াখানার থেকে একটি সিংহ বের হয়ে গেছে। ইতোমধ্যে বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়া হয়েছে। অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান।
গতকাল জুমুয়াবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। তার চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। পশুটিকে এমন জায়গায় রয়েছে যে, সেখানে আমাদের লোকজন সেখানে যেতে পারছে না।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, বিকাল সাড়ে চারটা থেকে পৌনে ৫টার দিকে একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যায়। তবে সে পাবলিকলি আসেনি। সে তার খাঁচার টেরিটোরির মধ্যেই ছিল।
তিনি আরও বলেন, আমরা লোকগুলোকে (দর্শনার্থী) খালি করে দিয়েছি। তো যার ফলে তাকে (সিংহ) উত্তেজিত করেনি, সেও (সিংহ) বুঝতে পারেনি প্রথমে। আমরা গরুর গোস্ত দিয়েছি, সেগুলো খেয়ে শান্ত হয়েছিল। পরে আমরা এনেস্থিসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।