মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে টপকে বিশ্বে ২য় বাংলাদেশ
মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে টপকে দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। দ্যা স্টেট অফ ওয়ার্ল্ড ফিসারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচারের একটি প্রতিবেদনে এ গ্রেড জানা গেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা গত দুই বছর থেকে মিঠা পানির মাছ উৎপাদনে গুরুত্ব দেওয়ার কারণে আহরণ বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মিঠা পানির মাছ উৎপাদন ১.২৫ মিলিয়ন টন হতে বৃদ্ধি পেয়ে ১.৩২ মিলিয়ন টনে উন্নীত হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, চীনের মিঠা পানির মৎস্য উৎপাদন ছিল ১.৪৬ মিলিয়ন টন এবং অবস্থান ছিল বিশ্বে দ্বিতীয়। আর বাংলাদেশের উৎপাদন ছিল ১.২৫ মিলিয়ন টন এবং অবস্থান ছিল বিশ্বে তৃতীয়। গত দুই বছরে বাংলাদেশের মিঠা পানির মৎস্য উৎপাদন ১.২৫ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে ১.৩২ মিলিয়ন টন এ উন্নীত হয়েছে। আর চীনের উৎপাদন ১.৪৬ মিলিয়ন টন থেকে কমে ১.১৬ মিলিয়ন টন হয়েছে। ফলে বাংলাদেশ চীনকে টপকে ২য় অবস্থানে উন্নীত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই বছরে মিঠা পানির মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইলিশ, দেশীয় প্রজাতির মাছ যেমন পাঙ্গাস, বোয়াল, আইড় ও অনান্য ছোট মাছ এবং কার্প জাতীয় মাছ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।