মা-বাবার ভালোবাসা পাইয়ে দিতে হাতিয়ে নিল সাড়ে ৩ লাখ টাকা ও ২৭ ভরি স্বর্ণালংকার
, ২৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৫ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জামালপুর সংবাদদাতা:
মা-বাবার ভালোবাসা পাওয়ার আকাক্সক্ষাকে পুঁজি করে এক স্কুলছাত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে বিপুল অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে একটি ভুয়া কবিরাজ চক্র। তবে শেষ পর্যন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অভিযানে চক্রটির মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেরপুরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী লুবাবা (১২) সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভুয়া তান্ত্রিকদের প্রলোভনে পড়ে।
মা-বাবার ভালোবাসা বাড়ানোর আশ^াস দিয়ে ‘কবিরাজ’ পরিচয়ে একটি ইমু অ্যাকাউন্ট দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা।
প্রতারকদের কথায় বিশ^াস করে শিক্ষার্থীটি প্রথমে বিকাশের মাধ্যমে তাদের কাছে দুই লাখ ৪৩ হাজার টাকা পাঠায়। পরে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও আরো এক লাখ টাকা তাদের হাতে তুলে দেয়। এক বিকাশ এজেন্টের দোকান থেকে আবার ওই শিক্ষার্থী টাকা পাঠাতে গেলে বিষয়টি তার বাবাকে জানানো হয়।
এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের এক পর্যায়ে পিবিআই গাজীপুর ও ময়মনসিংহে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)