মা-বাবাকে ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ, ছেলে গ্রেফতার
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দেওয়ার ঘটনায় ছেলে শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামে এ ঘটনা ঘটেছে।
পিতা-মাতার ভরণপোষণ আইনে মায়ের করা মামলায় সোমবার সকালে ছেলে শাহিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ওই গ্রামের বেলাল আহমেদ (৮০) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৭০) উভয়ে বয়োবৃদ্ধ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। তারা বয়োবৃদ্ধ হওয়ায় বাড়িতে তেমন কোনো কাজকর্ম ও আয়-রোজগার করতে পারেন না। এ কারণে তাদের বড় ছেলে আসামি শাহিন ও তার স্ত্রী সোনিয়া সুলতানা দীর্ঘদিন যাবত তাদেরকে ভরণপোষণ এবং চিকিৎসার খরচ না দিয়ে ঘর হতে বের করে দেওয়ার পাঁয়তারা করে আসছে। গত রোববার সকাল ১১টার সময় শাহিন ও তার স্ত্রী সোনিয়া সুলতানা বৃদ্ধ পিতামাতাকে ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দেয়। এ ঘটনায় মা সুরাইয়া বেগমের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ছেলে শাহিনকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বৃদ্ধ ও তার স্ত্রীকে তাদের বসতঘরে পুনরায় বসবাসের ব্যবস্থা করে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী দম্পতির আরেক ছেলে সাঈদ আলী স্বপন বলেন, আমার বড় ভাই শাহিন, ছোট ২ ভাই রেদোয়ান হোসেন রিপন ও ফারুক হোসেনের বিরুদ্ধে নিজের স্ত্রীকে দিয়ে মামলা করে জেলে ভরে বৃদ্ধ বাবা-মাকে ঘর থেকে বের করে দিয়েছে।
ভুক্তভোগী বৃদ্ধ বেলাল আহমেদ বলেন, আমার বড় ছেলে ও তার স্ত্রী আমাদের ঘর থেকে বের করে তালাবদ্ধ করে দিয়েছে। আমি এর বিচার চাইতে থানায় এসেছি।
বেলাল আহমেদের স্ত্রী সুরাইয়া বেগম জানান, গত ৭-৮ বছর ধরে আমার বড় ছেলে, পুত্রবধূ ও নাতি আমাদের ওপর খুব অত্যাচার চালায়। তারা আমাদের ভরনপোষণ দেয় না। ঘর থেকে বের করে দিয়ে তালাবদ্ধ করে দিয়েছে। এ নিয়ে আগেও অনেক দেন-দরবার হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)