বৃদ্ধামায়ের আর্তনাদে সাড়া দিয়ে সন্তানদের জামিন দেয়নি হাইকোর্ট
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রামে এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে করা মামলায় তিন সন্তানকে আগাম জামিন দেয়নি হাইকোর্ট। মায়ের ওপর নির্যাতনের জন্য ভৎসনা করে বিচারক।
রোববার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারক রেজাউল হাসান ও বিচারক ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
‘ওরা জামিন পেলে মেরে ফেলবে' সরকারি কর্মকর্তা ছেলে-মেয়ে ও জামাইয়ের জামিন ঠেকাতে হাইকোর্টে আকুতি জানান ৭২ বছর বয়সী মা। বৃদ্ধামায়ের আর্তনাদে সাড়া দিয়ে জামিন দেয়া থেকে বিরত থাকে উচ্চ আদালত। মায়ের ওপর নির্যাতনের জন্য ভৎসনা করে বিচারক।
সন্তানদের সুখের জন্য মা-বাবা কত কিছুই না করেন। বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসেন মা-বাবাই। অথচ সরকারি কর্মকর্তা ছেলে-মেয়ে এবং মেয়ে জামাইয়ের জামিন ঠেকাতে দেশের উচ্চ আদালতে আসেন ৭২ বছর বয়সী খুরশিদা আক্তার নামে এক বৃদ্ধা।
অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না খুরশিদা। কথাও জড়িয়ে আসে তার। এরপরও বিচারকের সামনে গিয়ে বসেন তিনি। জামিন নিতে আসা ছেলে-মেয়ে-জামাইয়ের আদালতে উপস্থিত হন তিনি।
তিন সন্তানের জননী খুরশীদা জানান, নিজের ভরণপোষণের জন্য সম্পত্তির বিক্রি করেন তিনি। সেই টাকা এবং বাকি সম্পত্তি লিখে দেয়ার জন্য তাকে মারধর করত ছেলে-মেয়ে। চিকিৎসাও নিতে হয়েছে তাকে। সে রিপোর্টও দাখিল করা হয় উচ্চ আদালতে। মারধর-নির্যাতনের জন্যই তিনি ছেলে-মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে মামলা করেন।
খুরশিদা আরও জানান, বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তিনি কার সঙ্গে কথা বলছেন কিনা, সেটিও পর্যবেক্ষণ করছে তারা।
বৃদ্ধা খুরশিদার সঙ্গে কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, ছেলে-মেয়ে-জামাই জামিন পেলে তাকে মেরে ফেলবে। বিষয়টি জানানো হয় বিচারককে। জামিন দেয়া থেকে বিরত থাকে উচ্চ আদালত।
আদালতকে সামাজিক অবক্ষয়ের কথা উল্লেখ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, যেখানে বৃদ্ধ বয়সে মা-বাবাকে সন্তানদের দেখাশোনা করার কথা, সেখানে সম্পত্তির জন্য মারধর করে। এর আগে খুরশিদা আক্তার কিছু সম্পত্তি বিক্রি করলে, সে টাকা নেয়ার জন্যও সন্তানরা তাকে মারধর করে। এর মেডিকেল সার্টিফিকেটও তিনি জমা দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেয়া হবে না’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভিসা বন্ড ও সিকিউরিটি ডিপোজিট বিদেশে পাঠানোর অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘পদ্মা ব্যারাজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই’
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একে একে বন্ধ হয়েছে খুলনার বড় বড় শিল্প কারখানা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোবাইল টাওয়ারের বিকিরণ ঝুঁকি: পরীক্ষার নির্দেশ হাইকোর্টের
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপত্তাহীনতায় আশ্রয়ণ প্রকল্পে বাস করা দায়
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)