মাহফুজের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
নিজস্ব সংবাদদাতা:
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে এবং জুলাই বিপ্লবের আকাক্সক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’। সাবেক উপদেষ্টা মাহফুজ এবং ডা. তাজনুভার নেতৃত্বে ১৭ সদস্যের একটি ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।
গত জুমুয়াবার (৬ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশের তরুণ সমাজকে একটি সমন্বিত রাজনৈতিক মঞ্চে নিয়ে আসাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কমিটির উল্লেখযোগ্য সদস্যবৃন্দ:
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার যে স্বপ্ন ম্লান হতে বসেছে, তা পুনরুদ্ধার করাই তাদের প্রধান লক্ষ্য। মাহফুজ আলম জানান, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ে তুলতে চান তারা।
আগামী কয়েক মাস দেশব্যাপী সফর এবং ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের সঙ্গে সংলাপের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকায় আলোচনার মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।