মাসিক আয় লাখ টাকারও কম এই ৫ শীর্ষ নেতার
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগে মনোনয়নপত্রে প্রকাশিত হলফনামা থেকে জানা গেছে, বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় পার্টির শীর্ষ ৫ নেতার মাসিক আয় লাখ টাকারও কম, যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সবচেয়ে কম আয়ের তালিকায় রয়েছে জামাতের আমির ডা. শফিকুর রহমান। পেশায় চিকিৎসক হলেও তার আয়ের উৎস দাবি করা হয়েছে কৃষি ও অনুদান। দাবি করা হয়েছে, সে নাকি বছরে ৩ লাখ ৬০ হাজার টাকা আয় করে, যা মাসে দাঁড়ায় মাত্র ৩০ হাজার টাকা।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রাজনৈতিক জীবিকা নিয়ে থাকলেও তার মাসিক আয় ৩৩ হাজারের কিছুটা বেশি, বার্ষিক আয় ৪ লাখ টাকা।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুই নেতার তুলনায় কিছুটা এগিয়ে; তার বছরে আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মাসিক প্রায় ৫৬ হাজার টাকা।
রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন নগদ ১৩ লাখ টাকা ও কৃষি ব্যবসা ও চাকরি থেকে বছরে আয় ৫ লাখ ৫ হাজার টাকা। মাসিক আয় ৪২ হাজার টাকা।
ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বার্ষিক আয় ১১ লাখ ৩৩ হাজার ১৮৩ টাকা; মাসিক প্রায় ৯৫ হাজার টাকা।
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ পরামর্শক হিসেবে বছরে আয় করে ১৬ লাখ টাকা, যা মাসে ১ লাখ ৩৩ হাজারের বেশি।
পাশাপাশি, বরিশাল-৫ আসনের ফয়জুল করীম ব্যবসা, শিক্ষকতা ও মাহফিলের হাদিয়া থেকে এখন বছরে ১৪ লাখ টাকার বেশি আয় করছেন।
অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী শীর্ষ আয়ের তালিকায়; আইন, ব্যবসা ও অন্যান্য খাত থেকে বার্ষিক আয় ৩৩ লাখ, মাসিক ২ লাখ ৭৫ হাজার টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)