মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছিলো কর্মীরা।
এরপর আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দেন। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন কারীদের উদ্দেশ্যে মাইনুদ্দিন বাবু বলেন, প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদেরকে এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদেরকে পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদেরকে বলেছেন উনাদের ওপর আশ্বাস রাখার জন্য।
তিনি আরও বলেছেন আমরা যদি মালয়েশিয়া নাও যেতে পারি তাহলে অন্য কোনো দেশে প্রবাসী পাঠানো হলে তাহলে সবার আগে আমাদেরকে পাঠাবেন। আমরা মনে করছি আমাদের কথা কাজে আমরা মিল পাবো। সেজন্য তাদের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে আমরা ঘরে ফিরে যাচ্ছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।