মালয়েশিয়ায় ৯ মাসে ২ লাখের বেশি লোক গেলেও রেমিট্যান্সে প্রভাব নেই
বাংলাদেশ থেকে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২ লাখ ২২ হাজার ৮১৫ কর্মী মালয়েশিয়ায় গেছেন। সে হিসেবে প্রতি মাসে গেছেন প্রায় ২৫ হাজার কর্মী। যদিও দেশটি থেকে আসা রেমিট্যান্সে বড় অংকের এ জনশক্তি রফতানির প্রভাব দেখা যাচ্ছে না। মূলত হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠানোর কারণে মালয়েশিয়া থেকে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ভাটা পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা পালনের দাবিও জানিয়েছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২২ সালের এপ্রিল-জুন প্রান্তিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যান ৫৪ কর্মী। এ সময়ে দেশটি থেকে রেমিট্যান্স আসে ২৬ কোটি ৪৬ লাখ ডলার। একই বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশটিতে ৫ হাজার ২৭৩ কর্মী যাওয়ার বিপরীতে রেমিট্যান্স আসে ৩২ কোটি ৪৮ লাখ ডলার। ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে কর্মী যান ৪৪ হাজার ৭২৯ জন এবং এ সময়ে রেমিট্যান্স আসে ২১ কোটি ৮৭ লাখ ডলার। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মালয়েশিয়ায় ৮২ হাজার ৮৯৩ কর্মী রফতানির বিপরীতে দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ২৮ কোটি ৭৬ লাখ ডলার। সর্বশেষ এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ৯৫ হাজার ১৯৩ কর্মী গেছেন এবং এ সময়ে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৪৮ লাখ ডলার। মালয়েশিয়ায় জনশক্তি রফতানির সংখ্যা ও রেমিট্যান্স আহরণের চিত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় এর পরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জনশক্তি রফতানি সাড়ে আট গুণ বাড়লেও এ সময়ে রেমিট্যান্সের পরিমাণ প্রায় ৩৩ শতাংশ কমে। এর পরের প্রান্তিকগুলোয়ও দেশটিতে যে হারে জনশক্তি রফতানি বেড়েছে সে হারে রেমিট্যান্স বাড়েনি।
মালয়েশিয়ার বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানকার পাম বাগানে অনেক বাংলাদেশী কাজ করেন। হুন্ডি ব্যবসায়ীরা পাম বাগানে কর্মরত এসব শ্রমিকের মধ্যে কাউকে কাউকে তাদের এজেন্ট হিসেবে নিয়োগ দেয়। এসব এজেন্ট শ্রমিকদের কাছ থেকে বেতনের অর্থ সংগ্রহ করে বাংলাদেশে থাকা চক্রের সদস্যের মাধ্যমে শ্রমিকদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেয়। অন্যদিকে মালয়েশিয়ায় শ্রমিকদের কাছ থেকে সংগ্রহ করা বৈদেশিক মুদ্রা চলে যায় দেশটিতে সেকেন্ড হোম প্রকল্পসহ অর্থ পাচারের সঙ্গে জড়িতদের কাছে। এভাবেই সেখানে হুন্ডির একটি বিশাল শৃঙ্খল গড়ে উঠেছে।
জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার বলেন, বিদেশ থেকে কীভাবে দেশে রেমিট্যান্স আসবে সেটি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের নজরদারির দরকার ছিল। কিন্তু তারা কি সেটি করেছে? করেনি।
সার্বিকভাবে দেশ থেকে বিদেশে যাওয়া জনশক্তির সংখ্যা যে হারে বাড়ছে, সে হারে দেশে রেমিট্যান্স বাড়ছে না। সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ১১ লাখ ৩৭ হাজার ৯৩১ কর্মী বিদেশে যান। এর আগের অর্থাৎ ২০২১-২২ অর্থবছরে এর পরিমাণ ছিল ৯ লাখ ৮৮ হাজার ৯১০ জন। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে দেশে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার।
দেশে বিনিময় হারে পার্থক্যের কারণে বেশি টাকা পাওয়ার আশায় হুন্ডির মাধ্যমে রেমিট্যান্সের অর্থ আসা বেড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি সরকারের প্রণোদনার চেয়েও হুন্ডির মাধ্যমে দেশে অর্থ পাঠালে বেশি লাভ পান প্রবাসীরা। এক্ষেত্রে বিনিময় হারকে একীভূত ও বাস্তবসম্মত করতে না পারার কারণে কেন্দ্রীয় ব্যাংকের দায় রয়েছে বলে মনে করছেন তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জানুয়ারি শেষে দেশে প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৮৬ টাকা। চলতি বছরের জুলাই শেষে এ হার দাঁড়িয়েছে ১০৯ টাকায়। সর্বশেষ গতকাল আন্তঃব্যাংক ডলারের সর্বোচ্চ দর ছিল ১০৯ টাকা ৫০ পয়সা। যেখানে কার্ব মার্কেটে গতকাল ডলারের সর্বোচ্চ দর ছিল ১১৭ টাকা ৬০ পয়সা।
মালয়েশিয়ান বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলো চলতি বছর বেশ কয়েকবার হুন্ডি ও অর্থ পাচারকারী চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে। এর মধ্যে গত এপ্রিলে প্রবাসীদের রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে পাচার করার অভিযোগে ১২ বাংলাদেশীসহ ২৯ জন অভিবাসীকে গ্রেফতার করে দেশটির অভিবাসন বিভাগ। ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশী তিনজন অভিবাসী লাইসেন্সবিহীন হুন্ডি ব্যবসা পরিচালনা করে আসছে এমন খবর পেয়ে ১০টি স্থানে অভিযান চালানো হয়। হুন্ডি কারবারিরা কর্তৃপক্ষের নজর ফাঁকি দিতে রেস্তোরাঁ, মুদি দোকান, কসমেটিকস আউটলেট ও ইলেকট্রনিক পণ্যের দোকানি পরিচয়ের আড়ালে প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর কাজে সক্রিয় ছিল। অভিযানে নগদ হুন্ডির জন্য রাখা ৩ লাখ ৫২৭ রিঙ্গিত, মোবাইল ফোন, রেকর্ড বই এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার রেমিট্যান্সের নথিপত্র জব্দ করা হয়।
সর্বশেষ গত জুলাইয়েও দেশটিতে অর্থ পাচারবিরোধী একটি অভিযান চালানো হয়। ওই অভিযানে ৩ কোটি ৮০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০০ কেজি স্বর্ণ এবং ১৭টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশনের (এমএসিসি) নেতৃত্বে ছয়টি সংস্থার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স অভিযানটি চালায়। এ অভিযানে মালিক গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবদুল মালিক দস্তগীরকে আটক করা হয়। অর্থ পাচার, সন্ত্রাসবাদে অর্থায়ন ও বেআইনি কর্মকা-বিরোধী আইনে তাকে আটক করা হয়।
আরও পড়ুন
সব ›
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।