বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা:
মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মসংস্থানের আশায় বাংলাদেশ থেকে সাবাহ প্রদেশে যাওয়ার চেষ্টা করা প্রবাসী কর্মীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গমনেচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমানে মালয়েশিয়ার সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের মধ্যে সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর বিষয়ে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়নি। সেইসঙ্গে, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ থেকেও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমোদন এখনো পাওয়া যায়নি।
এরই প্রেক্ষিতে হাইকমিশন প্রবাসী কর্মীদের সতর্ক করে দিয়ে বলেছে, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারণামূলক প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং প্রতারক চক্রের সাথে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকতে।
হাইকমিশন আরও জানিয়েছে, ভবিষ্যতে যদি সাবাহ কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতি প্রদান করে, তবে সেই বিষয়ে যথাযথভাবে হাইকমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।
আম্রিকার কুইন্সল্যান্ড, নিউইয়র্কসহ একাধিক এলাকায় অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)