অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র -বাইডেন
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রান্তিক জনগোষ্ঠী ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে এবং দেশ অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাইডেন।
গত বৃহস্পতিবার (৩১ জুলাই) শিকাগোতে অনুষ্ঠিত দেশটির ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ১০০তম বার্ষিক পুরস্কার গালায় দেয়া বক্তব্যে সে এই মন্তব্য করেছে।
আফ্রো-আমেরিকান বিচারক, আইনজীবী ও আইন পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠনটির অনুষ্ঠানে সে বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করে।
বাইডেন বলেছে, ‘১৯৬০-এর দশকের উত্তাল দিনগুলোর পরও যুক্তরাষ্ট্রের জনগণকে এমন গভীর অস্তিত্ব সংকটের মধ্যে যেতে হয়নি। ’ তিনি দুঃখ প্রকাশ করে বলেছে, বর্তমানে রাজনীতিবিদরা আইনি অভিবাসীদের হাতকড়া পরিয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন করে তাড়িয়ে দিতে দেখে খুশি হয়।
বাইডেন অভিযোগ করে বলেছে, বর্তমান প্রশাসন ‘ইতিহাস মুছে দিয়ে সমতা ও ন্যায়বিচার বিলুপ্ত করতে চায়। ’
বক্তৃতায় সে বলেছে, ‘আইনবিরোধী পদক্ষেপে যেসব আইন সংস্থা ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করেছে, সেগুলোকে নির্বাহী আদেশের মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে। এই চাপের কারণে বাধ্য হয়ে কিছু আইনি প্রতিষ্ঠান নতজানু হয়েছে, অন্যায়ের সামনে মাথা নত করেছে। ’
বাইডেন আরো বলেছে, যুক্তরাষ্ট্রের বিচারকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং অনেকে নিজস্ব নিরাপত্তা বাহিনী গঠনের কথা ভাবছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)