মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেটে’ জড়িতদের অভিযোগ প্রমাণিত না হওয়ায় উদ্বেগ
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার শ্রমবাজারে ‘সিন্ডিকেটের’ সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিযোগ প্রমাণিত না হওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন বিষয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
তারা বলেছে, অতীতে সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত ছিল তাদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে এবং কেউ নতুনভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় জড়িত হতে পারবে না।
বিসিএসএমের চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী ও কো-চেয়ার সৈয়দ সাইফুল হক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় সিন্ডিকেটের সঙ্গে জড়িত সাবেক সংসদ সদস্য লোটাস কামালসহ তিনজন সাবেক সংসদ সদস্যকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি জানায়, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার অনুরোধে সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত স্থগিত করতে সম্মত হয়েছে।
বিসিএসএম এসব খবরে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ পুনঃতদন্ত ও বিচারিক তদন্তের দাবি জানিয়েছে। তারা আরও বলেছে, দুর্নীতি দমন কমিশনের অভিযোগের অগ্রগতি সম্পর্কেও সাধারণ নাগরিককে জানানো উচিত। উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত স্থগিত করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত কয়েক বছরে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর নামে একেকজন কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত খরচের পাঁচ-ছয় গুণ বেশি অর্থ নেওয়া হয়েছে এবং এতে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এতে মালয়েশিয়া ও বাংলাদেশÍউভয় দেশের সিন্ডিকেট জড়িত। ২০১৭ ও ২০১৮ সালে এ ধরনের সিন্ডিকেটের ঘটনা ঘটলেও কখনো বিচার হয়নি।
বিসিএসএম আশঙ্কা প্রকাশ করেছে, যদি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িতরা জবাবদিহি ও দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পায়, তবে একই ধরনের সিন্ডিকেট পুনরায় গড়ে উঠবে। তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের সময় শ্রমবাজার উন্মুক্তকরণের পাশাপাশি সিন্ডিকেট নির্মূলের বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)