মালয়েশিয়ার বন্যায় ৪ মৃত্যু, গৃহহীন ৪০ হাজার
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের জোহর রাজ্যের বন্যায় অন্তত চারজনের প্রাণহানি হয়েছে। সেখান থেকে অন্তত ৪০ হাজার মানুষকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। এক বিবৃতিতে গত শনিবার (৪ মার্চ) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে সিঙ্গাপুরের সীমান্তবর্তী দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্য। বন্যায় বাস্তুচ্যুত মানুষের জন্য প্রায় দুইশো আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে দেশটির সরকার।
প্রতিবছরই বর্ষা মৌসুমে (মার্চ- নভেম্বর) বন্যার কবলে পড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়ে থাকেন বাসিন্দারা।
রাজ্যটির বাতু পাহাত অঞ্চলের ইয়ং পেন শহরের বাসিন্দা মোহদ নূর সাদ বলেছে, ‘বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে বর্ষাকালের বন্যার জন্য নৌকা নিয়ে প্রস্তুত থাকি। তবে বছরের এই সময়ে এমন অনিশ্চিত আবহাওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম না।’
৫৪ বছরের কাবিবাহ সিয়াম বলেছে, ‘আমরা আর কিই বা করতে পারি? ভাগ্যকেও দোষ দিতে পারি না। বন্যায় এখানে একই অবস্থা সবারই।’
দেশটির অন্যান্য প্রদেশও বন্যার কবলে পড়েছে। তবে এখন পর্যন্ত জোহর রাজ্যের অবস্থা সবচেয়ে করুণ। সামনের দিনগুলোতে বৃষ্টি আরও বাড়বে। বিশেষত, দক্ষিণের রাজ্যগুলো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সূত্র: আল জাজিরা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












