মাল্টা বাগানের পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ
, ২৭ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৩ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
মাল্টা বাগানের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গা। সেখানে হচ্ছে বাঁধাকপি চাষ। তা দিয়ে পরিবারের চাহিদা মিটছে। পাশাপাশি বাজারে বিক্রি করে হচ্ছে বাড়তি আয়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীব। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছোটেননি। নিজের জমিতে গড়ে তোলেন মাল্টা বাগান। সেই বাগানে কাজ করছেন পাঁচজন শ্রমিক।
জানা গেছে, তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীবের বাগানে শোভা পাচ্ছে মাল্টা গাছ ও বাঁধাকপি। ২০২১ সালে ৮০ শতক জমিতে শুরু করেন মাল্টা বাগান। সেই মাল্টা গাছের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গায় বাঁধাকপি চাষ শুরু করেন। এতে মাল্টা বাগানের কোনো ক্ষতি ছাড়াই বাম্পার ফলন হয় বাঁধাকপির। এতে বাড়তি আয় করেন তরুণ উদ্যোক্তা সজীব।
মেরাজ হোসেন সজীব জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের তরুণ উদ্যোক্তা। পড়াশোনার পাশাপাশি মাল্টা বাগান, বাঁধাকপির চাষ এবং ৩ হাজার বস্তায় আদা চাষ শুরু করেন। বাগান করে তিনি যেমন সফল; তেমনই তাকে দেখে এলাকার মানুষের মধ্যে বাগান করার আগ্রহ বেড়েছে।
তরুণ উদ্যোক্তা মেরাজ হাসান সজীব বলেন, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বাগানের ফাঁকে ফাঁকে শুরু করি বাঁধাকপি চাষ। আল্লাহর রহমতে বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। বাড়ির চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করছি। আগামীতে মাল্টা বাগানে ব্যতিক্রমী সবজি চাষ করবো। প্রায় ৭ হাজার বস্তা আদা চাষ করার পরিকল্পনা আছে।
স্থানীয় মিজানুর রহমান বলেন, বাগানটি দেখে অনেক ভালো লাগছে। এক জমিতে পরিত্যক্ত জায়গায় দুই ফসল ব্যতিক্রম উদ্যোগ। সব কৃষক বাগানটি দেখে এক জমিতে দুই ফসল করতে পারেন। এতে কৃষকের বাড়তি আয় হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)