মালদহে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, দাবি বিএসএফ’র
বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ। তাদের দাবি অনুযায়ী গত ২ নভেম্বর ওই ছাত্রলীগ নেতাকে মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার কাছে বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম ফয়জল আহমেদ। তিনি বাংলাদেশের রাজশাহী জেলার নহাটা থানার বাসিন্দা। ভারতীয় পুলিশ জানিয়েছে, ফয়জল ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালেয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। তবে তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।