মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা, তারেক রহমানের বার্তা
নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত বছরের ৪ আগস্ট (৩৫ জুলাই) উত্তাল ছিল সারাদেশ। এদিন শিক্ষার্থীদের সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সরকারদলীয় কর্মী ও পুলিশ যৌথ দমন অভিযান চালায়। সারাদেশে অন্তত ৯৩ জন নিহত হয়। এদিন প্রথমে ৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে অসহযোগ আন্দোলনে হতাহতের কারণে পরিস্থিতির আরও অবনতি হলে কর্মসূচিটি একদিন এগিয়ে ৫ আগস্ট করা হয়। সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়।
এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেনাবাহিনীকে তাদের নামের সঙ্গে ‘দেশপ্রেমিক’ শব্দটির মর্যাদা রক্ষা করে ব্যারাকে ফিরে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান। ১ আগস্ট এক দফার ডাক দেয়া তারেক রহমান এদিন বার্তায় বলেন, শেখ হাসিনা সরকারের পতন এখন সময়ের ব্যাপারমাত্র।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।