মার্কিন যুক্তরাষ্ট্রে নরোভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ০১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
চলতি শীত মৌসুমে যুক্তরাষ্ট্রের কিছু অংশে পেটের পীড়ার ঘটনা বাড়ছে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ৫ ডিসেম্বরের পর সপ্তাহে নরোভাইরাসের ৯১টি প্রাদুর্ভাব নথিভুক্ত করা হয়েছে, যা নভেম্বরের শেষ সপ্তাহে ছিল ৬৯টি। গত রোববার (২৯ ডিসেম্বর) মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।
গত কয়েক বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নরোভাইরাসের সর্বাধিক ৬৫টি প্রাদুর্ভাবের ঘটনা রিপোর্ট করা হয়।
যুক্তরাষ্ট্রে খাদ্যজনিত অসুস্থতার প্রধান কারণ নরোভাইরাস। সিডিসি জানায়, প্রতি বছর দেশে হওয়া এই ধরনের সংক্রমণের ৫৮ শতাংশের জন্য দায়ী এই ভাইরাস।
যুক্তরাষ্ট্রে নোরোভাইরাসের বার্ষিক প্রায় ২ হাজার ৫০০টি প্রাদুর্ভাবের রিপোর্ট করা হয়।
বমি ও ডায়রিয়ার পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সাধারণ লক্ষণগুলো হলো: বমি বমি ভাব, পেটে ব্যথা, শরীরে ব্যথা, মাথাব্যথা এবং জ্বর।
যুক্তরাষ্ট্রে প্রতি বছর এক কোটি ৯০ লাখ থেকে ২ কোটি ১০ লাখ মানুষ নানা রোগে অসুস্থ হন। এর মধ্যে নরোভাইরাসে আক্রান্ত হয়ে বার্ষিক গড়ে ৯০০ জন মারা যায়। একই সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ ৯ হাজার জন।
এ ছাড়া, এই ভাইরাসে আক্রান্ত হয়ে গড়ে প্রতি বছর ৪ লাখ ৬৫ হাজার মানুষকে হাসপাতালে নেওয়া হয়, যাদের অধিকাংশই শিশু।
...............................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)