বিপাকে ফিলিস্তিনিরা, এক সপ্তাহে তীব্র শীতে ৫ শিশুর মৃত্যু
ফিলিস্তিনি অবরুদ্ধ ভূখ- গাজায় দখলদার ইসরায়েলি আগ্রাসন চলছে এক বছরের বেশি সময় ধরে। এই সময়ে গাজার প্রায় শতভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। গাজার বাসিন্দাদের মাথা গোঁজার ঠাঁই নেই। অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের ওপর তাঁবু খাঁটিয়ে বসবাস করছে। এই অবস্থায় অঞ্চলটিতে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে হাড় কাঁপানো শীত। শীতের তীব্রতা এতই বেশি যে, ঠান্ডায় জমে গিয়ে অঞ্চলটিতে এক সপ্তাহে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য গাজা উপত্যকার শরণার্থীশিবিরে চরম ঠান্ডা এবং উষ্ণতার অভাবে গত রোববার ২০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম জুমা আল-বাতরান। দেইর আল-বালাহ শহরে ‘তীব্র ঠান্ডার কারণে’ তার মৃত্যু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘তার (জুমা আল-বাতরান) যমজ ভাই এখনো মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।’ স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে গাজায় ঠান্ডায় জমে মারা যাওয়া শিশুদের সংখ্যা ৫ জনে পৌঁছেছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।