মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র গরম ও বজ্রঝড়ের আঘাত
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তীব্র দাবদাহ ও প্রবল বজ্রঝড়ের তাণ্ডবে ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। দেশটিতে চলমান এই তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
গতকাল রোববার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত শনিবার যুক্তরাষ্ট্রের পূর্ব ও দুই-তৃতীয়াংশ অঞ্চলজুড়ে সৃষ্টি হওয়া একটি উচ্চ-চাপযুক্ত তাপবলয়ের কারণে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনাসহ বেশ কয়েকটি স্থানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যায়। যার ফলে দেশটির প্রায় ১৫ কোটি ৬০ লাখ মানুষ বর্তমানে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জারি করা ‘হিট অ্যালার্ট’-এর আওতায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে আয়োজিত ‘স্যালুট টু আমেরিকা ২৫০’ অনুষ্ঠানে যোগ দেওয়া বিপুল সংখ্যক মানুষ তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে।
এর মধ্যেই ওই এলাকায় একটি প্রবল বজ্রঝড় ধেয়ে আসার কারণে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি উপস্থিত সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানালে উৎসবের সব কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
তাপপ্রবাহের পাশাপাশি আগামী তিন দিন প্রায় ৭ কোটি ২০ লাখেরও বেশি মানুষ তীব্র বজ্রঝড়ের সতর্কতার অধীনে আছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, দেশের কোনো কোনো অংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার (৬৫ মাইল) ছাড়িয়ে গেছে এবং কোয়ার্টার কয়েনের আকারের শিলাবৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নেব্রাস্কা ও আইওয়া রাজ্যে ক্ষয়ক্ষতি সৃষ্টিকারী দমকা বাতাসের খবর পাওয়া গেছে। নিউ জার্সি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে তাপজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)