গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহীদ ৪৬ হাজার:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিচারের মুখোমুখি করবে হামাস
, ৮ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৯ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৪ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় ১৫ মাস ধরে। এই সময়ে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছেন প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে ১ লাখ ৯ হাজারের বেশি। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় নিখোঁজ হয়েছে অন্তত ১১ হাজার মানুষ। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকেু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংগঠনটির নেতা ওসামা হামদান বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে দখলদার ইসরায়েল যে অপরাধ করেছে সেটির সহযোগী ব্লিঙ্কেন।
আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে ওসামা হামদান বলেন, ব্লিঙ্কেনের বিবৃতি বিভ্রান্তিকর। আমরা তাদের বিশ্বাস করি না। আমাদের জনগণের বিরুদ্ধ হওয়া অপরাধের সহযোগী হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হবে। ফিলিস্তিনিদের নির্মূল করার সহযোগী সে।
ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে তারা বুঝতে পেরেছেন শুধুমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগের মাধ্যমেই ফিলিস্তিনিদের স্বাধীনতা এনে দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, “ইসরায়েলের শর্ত ছাড়া গাজার পুনর্গঠনের কাজ হতে হবে। আমি আশা খুব দ্রুত আমরা তা অর্জন করতে পারব।”
গাজাকে শাসন করার জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হামদান। যেখানে দুর্নীতিবাজরা গাজার মানুষের ওপর নিপীড়ন চালাতে পারবে না। এছাড়া সিরিয়ার নতুন সরকারও তাদের পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
ব্লিঙ্কেনের পাশাপাশি ইহুদিবাদী যুদ্ধাপরাধী ইসরায়েলি সন্ত্রাসী সেনাদেরও আইনের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)