মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ, যে প্রতিক্রিয়া জানালো হামাস
আল ইহসান ডেস্ক:
হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেছেন, নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে যে ভাষণ দিয়েছে, তাতে সে যুদ্ধবিরতি চুক্তিতে আসতে চায় না বলে প্রতীয়মান হয়।
গত বুধবার এক সাক্ষাৎকারে জুহরি বলেন, নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। প্রতিরোধের মুখে ব্যর্থতা ও পরাজয় ঢাকতে তার সেনাবাহিনী গাজার জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে, তার ওই ভাষণ সেগুলো ঢাকতে সফল হবে না।
তিনি আরও যোগ করেন, যে কোনো পক্ষ থেকে সন্ত্রাসবাদী ইসরায়েলের সঙ্গে জোট করা ‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ হবে।
ওইদিন ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেয় নেতানিয়াহু। সে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে নতুন একটি জোট গড়ার আহ্বান জানায়। নেতানিয়াহু আরও বলেছে, গাজার পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দেওয়া উচিত, যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় না।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ নেতানিয়াহুর বক্তব্যের জবাবে বলেছে, ‘ফিলিস্তিনি জনগণ...একমাত্র তারাই সিদ্ধান্ত নেবেন কে তাদের শাসন করবে।’
তিনি আরও বলেন, এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র পথ হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠা করা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম এবং আমরা আমাদের এই অবস্থানে অটল আছি।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।