ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনে হামাস-ফাতাহ চুক্তি
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯২ শামসী সন , ২৬ জুলাই, ২০২৪ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিনি ভূখ-ে জাতীয় ঐকমত্যের সরকার গঠনে একটি চুক্তিতে উপনীত হয়েছে দেশটির বড় দুই দল হামাস ও ফাতাহ। চীনের মধ্যস্থতায় গত মঙ্গলবার বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজায় সন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর অঞ্চলটির শাসনকাঠামো নির্ধারণই এ চুক্তির লক্ষ্য।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাতাহ ছাড়াও দেশটির আরও ১২টি স্বাধীনতাকামী সংগঠন এই চুক্তিতে অংশ নিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেছে, তিন দিন ধরে ব্যাপক আলোচনার পর এই চুক্তির ভিত্তি তৈরি হয়। চুক্তি অনুযায়ী, যুদ্ধপরবর্তী গাজা শাসনের লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় ঐকমত্যের সরকার গঠিত হবে।
বেইজিংয়ে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন হামাসের জ্যেষ্ঠ নেতা মূসা আবু মারজুক। তিনি বলেন, ‘আজ আমরা জাতীয় ঐক্যের সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করেছি। প্রকৃতপক্ষে এটি হচ্ছে জাতীয় ঐক্যের দিকে আমাদের পথযাত্রা।’
হামাস ও ফাতাহসহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে আশাবাদী দেশটির মানুষ। তারা মনে করছে, এর ফলে ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়ে সন্ত্রাসী ইসরায়েলের নাক গলানোর বিষয়টি নিয়ন্ত্রণে আনা অপেক্ষাকৃত সহজ হবে।
ইতিপূর্বে হামাস ও ফাতাহের মধ্যে একাধিকবার সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। অবশেষে চীনের কূটনৈতিক প্রচেষ্টায় একই ছাদের নিচে আসতে যাচ্ছে দল দুটি। হামাস নেতা মূসা আবু মারজুক বলেন, ‘আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে পৌঁছেছি। ভয়াবহ ইসরায়েলি জুলুমের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াইয়ের জন্য ফিলিস্তিনিদের সামনে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)