দখলদার ইসরায়েলি সেটলারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯২ শামসী সন , ২৬ জুলাই, ২০২৪ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অস্ট্রেলিয়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে দখলদার ইসরায়েলি সেটলারদের (অবৈধভাবে বসতি স্থাপনকারী) ওপর নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ং সাতজন দখলদার ইসরায়েলি বসতকারী এবং একটি কঠোরপন্থী বসতকারী গ্রুপের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই গ্রুপটি নতুন অবৈধ উপনিবেশ স্থাপনের জন্য পরিচিত।
ওয়ং বলেছে, ‘হিলটপ ইউথ’ নামক এই গ্রুপটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় এবং সহিংসতা সংঘটিত করে। আর নিষেধাজ্ঞার আওতায় থাকা বসতকারীরা মারধর, শ্লীলতাহানী এবং অত্যাচারের অপরাধে অভিযুক্ত।
ওয়ং এক বিবৃতিতে বলেছে, আমরা সন্ত্রাসী ইসরায়েলকে সেটলারদের বিচার করার আহ্বান জানাই এবং তাদের চলমান বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করতে বলি। এটা উত্তেজনা বাড়িয়ে তোলে এবং দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করে তোলে।
অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ তার মিত্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানের অনুরূপ কর্মসূচির অংশ। গত ১১ জুন সন্ত্রাসবাদী ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র কয়েকজন ইসরায়েলি বসতকারী এবং একটি চরমপন্থী ইসরায়েলি জাতীয়তাবাদী গ্রুপ ‘লেহাভা’র বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)