মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে। এরই মধ্যে এমন এক যুগের সূচনা হয়েছে, যখন মার্কিন এফ-৩৫ ও এফ-১৫ যুদ্ধবিমানকে ‘শিকার’ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার এক পোস্টে গালিবাফ বলেন, এমন এক যুগের সূচনা হয়েছে, যখন আপনাদের এফ-৩৫ ও এফ-১৫ বিমানগুলো শিকার হচ্ছে এবং আপনাদের সেগুলোর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করতে হচ্ছে।
তিনি আরও বলেন, যা একসময় কেবলই একটি দুঃস্বপ্ন ছিল, তা এখন নিত্যদিনের বাস্তবতা। এই বাস্তবতার সঙ্গেই এখন আপনাদের চলতে হবে।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল কেইন মার্কিন সামরিক বাহিনী নতুন ধরনের যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা বলার পর গালিবাফের এই মন্তব্য আসে।
গত বুধবার কেইন বলে, এখন থেকে আমাদের ধরে নিতে হবে যে, আমাদের বাহিনী স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে শিকার হবে, বিভিন্ন স্পেকট্রামে জ্যামিংয়ের মুখে পড়বে এবং রিয়েল-টাইমে তাদের গতিবিধি শনাক্ত করা হবে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা সামরিক অভিযানের মধ্যে মার্কিন বাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপের বিষয়টি বিভিন্ন মার্কিন সামরিক কর্মকর্তা ও প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে, পেন্টাগনের ইন্সপেক্টর জেনারেলের এক মূল্যায়নে বলা হয়েছে, ইরানের হামলায় পশ্চিম এশিয়াজুড়ে মার্কিন সামরিক ঘাঁটির শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ গোলাবারুদের ঘাটতিও দেখা দিয়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়। এসব হামলার জবাবে ওই অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন এনেছে মার্কিন বাহিনী।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।