মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ -হরমুজে কন্টেইনার জাহাজে ইরানের গোলাবর্ষণ
, ২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের জারি করা কঠোর অবরোধ উপেক্ষা করে অন্তত ৩৪টি ট্যাঙ্কার চলাচল করেছে বলে জানিয়েছে কার্গো ট্র্যাকিং গ্রুপ ভর্টেক্সা। এর মধ্যে বেশ কয়েকটি ট্যাঙ্কার ইরানি তেল পরিবহন করছে। ট্রাম্প এই অবরোধকে ‘বিরাট সাফল্য’ হিসেবে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে প্রতিবেদনে উঠে এসেছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে।
ভর্টেক্সার তথ্য বলছে, কয়েক ডজন জাহাজ এই অবরোধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। অন্তত ১৯টি ইরানি ট্যাঙ্কার অবরোধ এড়িয়ে পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে এবং ১৫টি ট্যাঙ্কার আরব সাগর থেকে ইরানের দিকে প্রবেশ করেছে। এগুলোর মধ্যে অন্তত ছয়টি ট্যাংকারে মোট ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল ছিল।
এদিকে হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে ইরানের আধাসামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ড। গতকাল বুধবার (২২ এপ্রিল) সকালে এই হামলার ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫৫ মিনিটে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি কনটেইনার জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)