মামলা থাকবে কিন্তু জট যেন না হয় -প্রধান বিচারক
টাঙ্গাইল সংবাদদাতা:
প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার জট আমাদের চিন্তিত করেছে। বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও বিচার না পায়, তাহলে একসময় তারা আদালতের প্রতি বিশ্বাস হারাতে পারে।
২০২২ সাল থেকে আমাদের বিচারকগণ অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, পুরোনো বা বর্তমান মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) টাঙ্গাইল আদালত চত্বরে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, এ কারণে বর্তমানে যতগুলো মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা একটা সহনীয় পর্যায়ে থাকবো।
তিনি বলেন, মামলা তো শেষ হবে না। আর মামলা শেষ হলে আদালতের দরকার হবে না। মামলা থাকবে কিন্তু যাতে জট না হয়, সহনীয় পর্যায়ে থাকে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের আদালতকে সাহায্য করার অনুরোধ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।