মানুষের মস্তিষ্কেই মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব বেশি, সুরক্ষিত থাকতে কি করবেন
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
মাইক্রোপ্লাস্টিক কি?
আমরা জানি যে, প্লাস্টিক সহজে নষ্ট হয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণায় পরিণত হয়। সাধারণত পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণাকে বলা হয় মাইক্রোপ্লাস্টিক। এসব এত ক্ষুদ্র যে খালি চোখে দেখাও যায় না।
মাইক্রোপ্লাস্টিক কি ক্ষতি করে?
পানির নানা উৎস আর প্রতিদিনের খাবারেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ প্রতিনিয়ত খাবারের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকছে। এভাবে দীর্ঘদিন দেহে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। উল্লেখ্য, মাইক্রোপ্লাস্টিক শরীরের কি কি ক্ষতি করতে পারে, তা নিয়ে গবেষণা এখনো অনেক কম। তবে প্রতিনিয়ত এসব বিষয়ে গবেষণা বাড়ছে।
মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে বিস্ময়কর তথ্য:
নিউ মেক্সিকোর আলবুকার্কি শহরের রুটিন পরীক্ষা-নিরীক্ষার সময় ৫১ জন নারী-পুরুষের লিভার, কিডনি ও মস্তিষ্কের নমুনা পরীক্ষা করা হয়েছে। মাইক্রোপ্লাস্টিক অতিক্ষুদ্র হওয়ায় মাইক্রোস্কোপ দিয়ে দেখাও কঠিন হয়ে যায়। তাই বিজ্ঞানীরা এসব দেখার চেষ্টা করেনি। বরং জটিল যন্ত্র ব্যবহার করে নমুনায় থাকা মাইক্রোপ্লাস্টিকের রাসায়নিক গঠন শনাক্ত করেছে। আর সেই রাসায়নিক গঠন থেকে বিজ্ঞানীরা দেখেছে, লিভার ও কিডনির তুলনায় মস্তিষ্কের নমুনায় ৩০ গুণ বেশি মাইক্রোপ্লাস্টিক আছে!
মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক বেশি কেন?
বিজ্ঞানীদের ধারণা, মস্তিষ্কে রক্তপ্রবাহ বেশি বলে রক্তের মাধ্যমে মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিকের কণা পৌঁছাতে পারে। পাশাপাশি লিভার ও কিডনি হয়তো এসব ক্ষতিকর কণা দেহের বাইরে বর্জ্য হিসেবে বের করে দিতে পারে, কিন্তু মস্তিষ্ক পারে না। এ ছাড়া মস্তিষ্কের কোষগুলো অনেক ধীরে বদলায়। তাই হয়তো মাইক্রোপ্লাস্টিক একবার মস্তিষ্কে ঢুকে গেলে সেখানে জমা হয়ে থাকে।
কিভাবে মাইক্রোপ্লাস্টিক মস্তিষ্কে পৌঁছায়?
সাধারণত দূষিত খাবার, পানি ও বাতাসের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করে। এসব প্রথমে পেটে বা ফুসফুসে যায়। সেখান থেকে রক্তে মিশে শরীরের নানা অঙ্গে পৌঁছায়। এতে পেটের ভেতরের উপকারী জীবাণুদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। এ কারণে সৃষ্টি হতে পারে প্রদাহ। পাশাপাশি বাতাস থেকেও শ্বাসের মাধ্যমে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতে পারে। আগের গবেষণায় দেখা গেছে, মানুষের মল, লিভার, প্রজনন অঙ্গ, রক্ত, রক্তনালি ও হৃৎপি-ে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
শুধু মানুষই নয়, প্রাকৃতিক নিরাশয়ের মাছের মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ইঁদুরের ওপর করা গবেষণায় দেখা গেছে, খাবারের সঙ্গে নেওয়া মাইক্রোপ্লাস্টিক পেট থেকে রক্তে মেশে এবং মস্তিষ্কে প্রবেশ করতে পারে। মস্তিষ্কে যাওয়ার সময় অন্যান্য অঙ্গেও জমা হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে পাঁচ সমুদ্রপথের ওপর নির্ভরশীল বিশ্বের বাণিজ্য
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজীপুরে চীনা চাষির খেতে ১ ফুট লম্বা মরিচ!
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেহেতু ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে, নিম্ন বর্ণিত মামলায় অভিযুক্ত ব্যক্তিগণ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক রয়েছেন। সেহেতু উক্ত অভিযুক্ত ব্যক্তিগণকে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৫ (পনের) দিনের মধ্যে অত্র ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল। অন্যথায় তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য সম্পন্ন করা হবে।
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাঁদের পথে অর্ধেক পথ পাড়ি, মহাকাশ থেকে পৃথিবীর ছবি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরমে ডিহাইড্রেশন দূর করতে আখের রসই যথেষ্ট
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুচা আবিষ্কার করেছেন মুসলমানগণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিনে একটি পেয়ারা খেলেই যথেষ্ট
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষ কত ধরনের গন্ধ অনুভব করতে পারে?
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘোড়ায় টানা ট্রেন ও তার ১২৩ বছরের ইতিহাস
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেন রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি?
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘হরমুজ প্রণালী পুনরায় খুলবে, কিন্তু ড্রাম্পের জন্য বন্ধ থাকবে’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৭ টনের উল্কা বিস্ফোরণ, দিনের আলোতে দেখা গেলো আগুনের গোলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












