মানুষের জীবনের যেন দামই নেই -জিএম কাদের
রাজধানীর বেইলি রোডে অগ্নিকা-ের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। গতকাল জুমুয়াবার শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় জিএম কাদের বলেন, ভয়াবহ দুর্ঘটনা যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন ভয়াবহ দুঃসংবাদ মেনে নেয়া যায় না। মানুষের জীবনের যেন দামই নেই। এই ঘটনায় তদন্তে কারো দায় প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।
বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকা-ে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।