‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে নস্যাৎ করেছে সেপ্টেম্বরে সংসদে অনুমোদিত তিনটি আইন। এতে সংস্কারের বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিশ্রুতিও ভঙ্গ হয়েছে বলে দাবি করেছে কথিত হিউম্যান রাইটস ওয়াচ নামক সংস্থাটি। সংস্থাটির মতে, এসব আইন অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত সুরক্ষা ব্যবস্থা বাতিল করেছে। এর ফলে অতীতে ব্যাপক হারে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকা-ের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি রোধের সক্ষমতা কমে গেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) হিউম্যান রাইটস ওয়াচে প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি জানানো হয়।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের পার্লামেন্টে অনুমোদিত তিনটি আইন মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে নস্যাৎ করেছে এবং সংস্কারের বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এই আইনগুলো অন্তর্বর্তীকালীন সরকারের (যা ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশ পরিচালনা করেছিল) প্রবর্তিত সুরক্ষা ব্যবস্থা বাতিল করেছে। এর ফলে অতীতে ব্যাপক হারে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকা-ের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি রোধের সক্ষমতা কমে গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।