মানবাধিকার ইস্যুতে মোদির সাথে কথা বলতে বাইডেনকে ৭৫ মার্কিন আইনপ্রণেতার চিঠি, বয়কটের ঘোষণা দুজনের
, ০৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২২ জুন, ২০২৩ খ্রি:, ০৮ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কয়েক ডজন সহকর্মী ডেমোক্রেট তাকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠকে মানবাধিকারের সমস্যাগুলো উত্থাপন করার জন্য অনুরোধ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করে জানিয়েছে, মোট ৭৫ জন ডেমোক্রেটিক সিনেটর এবং প্রতিনিধি পরিষদের সদস্যরা ওই চিঠিতে স্বাক্ষর করেছে। পাশাপাশি কংগ্রেসে মোদির ভাষণ বয়কটের ঘোষণা দিয়েছে দুই কংগ্রেস সদস্য। হাউস অফ রিপ্রেজেন্টেটিভের দুই সদস্য রাশিদা তালাইব ও ইলহান ওমর টুইটারে ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে মোদির ভাষণ তারা বয়কট করবে।
টুইটারে রাশিদা বলেছে, এটি লজ্জাজনক যে মোদিকে আমাদের দেশের রাজধানীতে একটি প্ল্যাটফর্ম দেয়া হয়েছে। তার মানবাধিকার লঙ্ঘনের দীর্ঘ ইতিহাস, গণতন্ত্র বিরোধী পদক্ষেপ, মুসলিমসহ অন্য ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করা এবং সাংবাদিকদের সেন্সর করা অগ্রহণযোগ্য। আমি কংগ্রেসে মোদির যৌথ ভাষণ বয়কট করতে যাচ্ছি। অপরদিকে আরেক ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান ইলহান ওমর টুইটারে লিখেছে, প্রধানমন্ত্রী মোদির সরকার ধর্মীয় সংখ্যালঘুদের দমন করেছে, হিংসাত্মক হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোকে উৎসাহিত করেছে এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। তাই আমি মোদির বক্তৃতায় অংশ নেব না। পাশাপাশি সে জানায় যে, প্রধানমন্ত্রী মোদির ‘দমন ও সহিংসতার রেকর্ড নিয়ে আলোচনা করার জন্য মানবাধিকার গোষ্ঠীগুলির সাথে একটি ব্রিফিং করবে সে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)